তাজা ঈমানের ডাক ৮৩ আপনারা যারা ইউরোপে আছেন, তাদের উদ্দেশে আমি বলব, এটা এক রকমের আত্মহত্যার জীবন বহন করে চলছেন আপনারা । আমাকে ক্ষমা করবেন। আমি একটু কঠিন শব্দই ব্যবহার করছি যা শুনলেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। বলি, এ এক “হারাম মৃত্যু!' এই হারাম মৃত্যুর জীবনে কে প্রস্তুত বলুন? হাজারবার ফাসির মঞ্চে ওঠা, হাজারবার আঘাতে আঘাতে বা ধাপড়াতে ধাপড়াতে মরণ বরণ করাতো হারাম মৃত্যুর চে ভাল। আমি বার বার আত্মহত্যা কথাটি বলছি। এর অর্থ এই নয়, শব্দটি আমার কাছে খুবই প্রিয় কিংবা রুচিশীল । কিন্তু কি করব? স্বয়ং কুরআন শরীফ বলেছে £ “তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না।, আর এরই নাম হলো আত্মহত্যা । আত্মহত্যা তো এটাকেই বলে, নিজেই নিজের মৃত্যুর আয়োজন করা । আপনি যদি এই ইউরোপে অমুসলিমদের মতোই জীবন-যাপন করতে শুরু করেন, সর্বদাই ভোগ ও সম্পদের কথাই ভাবেন, আপনার যদি শরীয়তের আইন-কানুন জানারই ফুরসত না হয়, ইসলামী জীবন গঠনেরই সময় না হয়, হালাল-হারাম জানারই যদি অবসর আপনি না পান, আপনার যদি আল্লাহর খাটি বান্দা হওয়ার সময়ই না থাকে, আপনার যদি যেসব ইসলামী দেশে দীনী মারকায ও কেন্দ্র আছে সেখানে গিয়ে নিজেকে শুদ্ধ করার চিন্তা ও চেষ্টা না থাকে তাহলে এটাই আত্মহত্যা । যারা এই আত্মহত্যায় মগ্ন আল্লাহ তাদের জামিন নন। এই দেশে কাল কী হবে, কে বলতে পারে? অলক্ষণে অশুভ কোন কথা আমি বলব না। বলব, এখানে যত মুসলমান আছে সকলেই ভাল থাকুক, ইজ্জতের সাথে থাকুক। এদেশে মুসলমানদের আগমনের ধারা অব্যাহত থাকুক । মুসলমানদের বিশাল আবাদী প্রতিষ্ঠিত হোক। এটা আমার আন্তরিক দুআ। এখানে এসে তো এখন আত্মতৃপ্তি পাই যে, এসব অস্টালিকায় আগে কী হতো আর এখন আল্লাহ'র নাম নেয়া হয়। আমি যখন আজ এখানে আলোচনার প্রারন্তে মাসনুন খুতবা পাঠ করছিলাম তখন মনে মনে ভাবছিলাম, তখন আমার মন আনন্দে বাগ বাগ হয়ে উঠছিল, আল্লাহ্ তাআলা আমাকে আজ এখানে দীনের কথা বলার সৌভাগ্য দ্বান করেছেন। অথচ এখন থেকে বিশ বছর পূর্বে আমার নাম ধরে কেউ কেউ আমাকে বলতেন ৪ মিয়া! বিশ বছর পর ইংল্যান্ড গিয়ে গির্জায় বসে কালিমা পাঠ করবে । মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সো)-এর নাম নেবে । হযরত (সা)-এর নামের উচ্চারণই তো খৃষ্টধর্মের প্রতি কঠিন আঘাত । আর সে আঘাতও কোন মাঠে ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।