আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৮ তাজা ঈমানের ডাক দ্বীন পূর্ণতা লাভ করেছে এতে কোন সন্দেহ নেই। এখন আর তাতে কোনরূপত্থাস-বৃদ্ধি, বিয়োজন-সংযোজনের সুযোগ €নেই। যদি কেউ তাতে কিছু বাড়াতে-কমাতে চায় তাহলে সে মিথ্যাবাদী দাজ্জাল হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই দ্বীনের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা হলো ভিন্ন বিষয় । দ্বীন পূর্ণাঙ্গতা লাভ করেছে- তাই এতে কম-বেশি করার সুযোগও নেই, সেই দাওয়াত দেয়ারও অবকাশ নেই । তবে এই দ্বীনে উন্নতি লাভের অবকাশ বিস্তর ৷ আর এ কারণেই ঈমানের বৃদ্ধি, দৃঢ়তা ও সজীবতার দাওয়াত চলবে কিয়ামত পর়্ন্ত। এ এক অনিবার্ষ প্রয়োজন! দ্বীনের প্রতি স্বীয় ঈমান ও বিশ্বাসকে আরও মজবুত করতে হবে, আরও পোক্ত করতে হবে । দ্বীনকে গ্রহণ করতে হবে স্বীয় জীবন-দর্শন হিসেবে । জীবনের সকল কিছু উৎসর্গ করতে হবে এ দ্বীনের জন্য । পৃথিবীর কোন কিছুর বিনিময়েই বর্জন করা যাবে না এই দ্বীন, এই দর্শন, এই আদর্শ; বরং এই উম্মতের প্রতিটি সদস্যকে, প্রতিটি জাতি ও সম্প্রদায়কে এই দ্বীনের প্রতি নতুনভাবে ঈমান আনতে হবে, নতুনভাবে উপলব্ধি করতে হবে এই দ্বীনের দাবি ও পয়গামকে। অভিজ্ঞতা ও দেখা সত্যের চেয়েও অধিক সত্য নবীর পয়গাম প্রিয়তম নবী (সা.)-এর নবুওয়াতের প্রভাতকালেও ছ্বীনের কিছু কিছু বিষয় বিদ্যমান ছিল। কোথাও কোথাও নামায, হজ্জ ইত্যাকার ইবাদতের অস্তিত্ব ছিল। দ্বীনের অস্তিত তখনো পরিপূর্ণরূপে বিলুপ্ত হয়নি । পুরাতন ধর্ম-চিন্তা, আসমানী দ্বীন-দর্শনের বিভিন্নর্ূপ তখনো নজরে পড়ত । কিন্তু যে জিনিসটা কোথাও পাওয়া যেত না সেটা হলো দ্বীনের শক্তি, আসমানী ধর্ম-বল। তারা বিশ্বাস করতো, সাপের বিষ জীবন বিনাশ করে ফেলে; বিশ্বাস করতো বাতাস ছাড়া মানুষ বাচতে পারে না; খাবার ছাড়া পেট ভরে না। এহা জাতীয় অভিজ্ঞতাজাত আরও অনেক কিছুর প্রতিই তাদের আন্তরিক বিশ্বাস ছিল। কিন্তু দোযখের আগুন ভয়ংকর দুর্বিষহ- সে কথার প্রতি বিশ্বাস ছিল না। বেহেশতের বর্ণনাতীত অনুপম শান্তি-সুখের প্রতিও তাদের ঈমান ছিল না। তারা বিশ্বাস করতো না, আল্লাহকে অসন্তুষ্ট করে এই দুনিয়াতেও সফল হওয়া যায় না। অথচ তাদের চাকর-বাকররা তাদের অবাধ্য হলে তাদের ঘরে ঠাই পেত না। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।