আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৭৭ বলা হয়েছে, যারা এই পৃথিবীতে হেদায়াতের কাজ করবে, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনবে । পৃথিবীকে শেখাবে নতুন তন্্, নতুন হাকীকত, জীবনের নতুন মর্ম। এদের প্রচেষ্টায় মানুষ নিবিষ্ট হবে নতুন মনযিলের দিকে । এই আয়াতে তাদের কথা বলা হয়েছে, যাদের দ্বারা মানুষ আল্লাহকে চিনবে । যাদের পরশ পেয়ে মানুষ তার বর্তমানের প্রতি আক্ষেপ করবে- হায়! আমি এ কেমন জীবন যাপন করছি? এতো চতুষ্পদ জানোয়ারদের জীবন! খানা-পিনা অতঃপর বিছানার উপর লম্বা হয়ে শুয়ে পড়া! তারপর উঠে গরু আর ঘোড়ার মত কাজে লেগে পড়া! একোন মানুষের জীবন হলো? এই আয়াত তাদের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে, যারা পূর্ণ মানব গোষ্ঠীকে তাবলিগী উষ্ণতায় মানুষের মগজ ও চিন্তা ভাবতে বাধ্য হবে, ধাক্কা খাবে, বলতে বাধ্য হবে-না, না! এ কোন জীবন নয়। বলুন, তারা এই কাজ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, মহান এই দায়িত্ব থেকে যদি পালিয়ে যায় তাহলে এই পৃথিবীবাসীকে বাঁচাবে এমন কে আছে যে মানব জাতিকে উচ্চ চিন্তা দর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেঃ কে আছে যে মানুষকে বলবে ঃ হে মানবজাতি! এ কেমন জীবন তোমাদের? যদি ভাল কাপড়ে সজ্জিত থাকার নামই কোন জীবন হতো তাহলে তো এটা মৃতদের জীবন । সুকণ্ঠ ও যেখানে সেখানে চরে বেড়ানোই যদি জীবনের সার হয় তাহলে তো বুলবুলিরা তোমাদের চেয়ে ভাল জীবনের অধিকারী । আর যদি অন্যদের পেট কেটে, তাহলে তো সেটা বাঘের জীবন মাত্র। বন্ধুরা আমার! যদি এক ব্যক্তি হাতের মুঠোর ভেতর জীবনটা রেখে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় তাহলে সে হয়তো কখনো জীবন্ত-সুস্থ অবস্থায় ফিরেও আসে । হযরত খালিদ (রা)-এর চেয়ে যুদ্ধের ময়দানে নিজের জীবনকে আর বেশি ঝুঁকির মুখে কে ফেলেছে বলুন? জীবনে যিনি সর্বদাই মৃত্যুকে একটি হাসির বিষয় মনে করেছেন। খেলনার বিষয় মনে করেছেন । ইসলামের ইতিহাসে জীবন দান, ইসলামের জন্য মস্তক দানের ইতিহাসে হযরত খালিদ (রা)-এর নাম কত উজ্জ্বল সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হযরত খালিদ (রা)-এর মৃত্যু যখন সমুপস্থিত এবং তিনি বিছানায় শায়িত। একেবারে স্বাভাবিক মৃত্যুর পথে হযরত খালিদ ইব্‌ন ওলীদ-ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বীর । তখন তিনি বলতে লাগলেন ঃ ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।