আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ তাজা ঈমানের ডাক তেমনি তোমরা তখন কত রোগের শিকার হবে তার কি কোন হিসাব থাকবে । আর কত মানুষের কত শক্রর মুখের গ্রাসে পরিণত হবে তোমরা তারই বা কি হিসাব থাকবে । কিন্তু আল্লাহ তাআলা তোমাদের সকল ক্ষেত্রে সকল বিপদ থেকেই রক্ষা করেছেন । স্বীয় শ্রেষ্ঠ রাসূলের সঙ্গলাভের জন্য নির্বাচন করেছেন। তোমাদের এমন বলে বলীয়ান করেছেন, যা থেকে অন্যরা অবশ্যই বঞ্চিত । নতুন হিম্মত, নতুন সাহস, নতুন স্বপ্ন ও নতুন শক্তিতে পুষ্ট করেছেন তোমাদেরকে । তোমাদের সংকল্প সুউচ্চ করেছেন। তোমাদের দৃষ্টিকে আলোকিত করেছেন। মনে রেখ এসকলই ইসলামের বরকতে । শানে নুযূলের সংক্ষিপ্ত ব্যাখ্যা এত কিছুর পরও যদি তোমরা ইসলাম থেকে হাত তুলে নাও, ইসলামের সহযোগিতা ও সংগ্রাম থেকে সরে দীড়াও তাহলে তোমাদেরও ক্ষতি হবে এবং সেই ক্ষতি হবে আত্মহত্যার মতো ক্ষতি । তাছাড়া সেটা হবে পৃথিবীর জন্য সকলের জন্য গোমরাহী, ভ্রান্তি ও ধ্বংসের কারণ । পৃথিবী একটি ধারায় চলতে চলতে হঠাৎ পড়ে যাবে অন্য ধারায়। এই পৃথিবী এখন গোমরাহী থেকে হেদায়াতের দিকে, দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে এবং মূর্খতা থেকে শিক্ষার দিকে যাচ্ছে। ক্রমে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়েছে তাও নয় । তবে আশার আলো জ্বলছে । কিন্তু এই মুহূর্তে যদি তোমরা হাত তুলে নাও, ইসলামের খেদমত ও দাওয়াত থেকে পেছনে ফিরে যাও, এখন যদি নিমগ্ন হও ঘর-দোর, সন্তান-সন্তুতির তরবিয়াত ও লালন-পালনে, তাহলে এর অর্থ হবে আল্লাহ'র দাসতৃ থেকে মুখ ফিরিয়ে নফস ও রিপুর দাসতে নিমগ্ন হওয়া । যদি তাই হয় তাহলে এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা কল্যাণের দরোজা বন্ধ করে দিবেন। ংসই হবে তখন এই জগৎ ও জগদ্বাসীর চূড়ান্ত পরিণতি । মূলত এই প্রেক্ষিতে ও বিস্তারিত এই অবস্থার আলোকেই উক্ত আয়াতটি অবতীর্ণ হয়েছিল। সন্দেহ নেই একটি বিরাট-বিস্তীর্ণ অর্থের অধিকারী এই আয়াত । এর ফলাফলও খুবই সুদূর প্রসারী ও শিকড়ম্পর্শী। কোন এক ব্যক্তির আত্মহত্যার প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়নি । কোন এক ব্যক্তির ধ্বংসও এই আয়াতের আলোচ্য বিষয় নয়; বরং এর চেয়েও অনেক বেশি গুরুতৃপূর্ণ এক বিষয়ে অবতীর্ণ হয়েছে এই আয়াত । এর সম্পর্ক পূর্ণ মানবমগ্ডলীর সাথে । পুরো মানব পরিবার ও তাদের ভবিষ্যৎ সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত । এই আয়াতে তাদের কথা ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।