আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৭8 তাজা ঈমানের ডাক ছুটির পরিণতি হযরত আবু আয্যুব আনসারী রো) বলেন £ আমরা কেবল মনে মনে এই সাময়িক ছুটির কথা ভেবেছিলাম মাত্র । আর তখনই এই আয়াত অবতীর্ণ হলো £ “তোমাদের মনে এ কেমন ভয়ংকর বিষাক্ত চিন্তার উদয় হয়েছে? এ তো শয়তানী প্রবঞ্চনা! তোমরা আল্লাহ*র কাজ থেকে ছুটি নিতে চাচ্ছঃ তোমরা এর পরিণতির কথা জান কি? তোমরা যা ভেবেছ এর ফলাফল কিন্তু তত সহজ নয়। হ্যা, তোমরা যা ভেবেছ তাতো হবেই। তোমাদের ফসল ভাল হবে । ক্ষেত-খামার শ্যামলিমায় ভরে উঠবে । তোমাদের দোকানপাটও জমে উঠবে । তোমাদের দোকানপাটে তো এখন মাটি পড়ে আছে। তাতে হয়তো ক্রেতার ভিড়ও হবে । ক্ষুদ্র পুঁজির ওসব দোকানেও হয়তো রোজানা দশ বিশ দিরহাম লাভ হতে শুরু করবে। তোমাদের বাগান তো শুকিয়েই গেছে। পানি দিলে হয়তো তরতাজা হয়ে উঠবে । তবে এর ফল প্রকাশ পাবে দুই দিকে । এক তো হলো, তোমাদের ব্যক্তিগত বিষয় । তাহলো, আল্লাহ তাআলার দীনের খাদেম ও সেবকদের খাতায় তোমাদের যে নাম ছিল তা কেটে দেয়া হবে। তোমরা তখন তাদের-ই অন্তর্ভূক্ত বলে বিবেচিত হবে, যাদের অন্তরে মোহর এটে দেয়া হয়েছে। যাদের নাম জানোয়ার আর পশুদের সাথে লেখা হয়ে গেছে । তাদের কাজ গরু-ছাগলের মত খানাপিনা করা । উদর পূর্তির ফিকির করা এবং উদর ভর্তির ব্যবস্থা হলেই জীবন-স্বপ্ন শেষ । এখন তোমাদের নাম আল্লাহর নবীর বিপ্রবী সিপাহিদের ফিরিস্তীতে সমুজ্বল। তোমরা দীনের জন্য উৎসর্গীতপ্রাণ। মানবতার ফসলকে সবুজ-সুন্দর আয়োজনে তোমাদের নাম সবার শীর্ষে । পৃথিবীর নির্মাতা, পৃথিবীকে সবুজ সন্দুর ফুলে-ফলে নতুন স্বাদে নতুন ব্যাঞ্জনায় গড়ে তুলছে যারা তোমরা এখন তাদেরই অন্তর্ভুক্ত এই যে পৃথিবীটা, এটা তো একটা জুয়া ঘর, জানোয়ারদের আস্তাবল কিংবা মানুষের সমাধিস্থান। যেখানে খানা-পিনা কামাই অর্জন ছাড়া আর কোন শব্দই শোনা যায় না। আজ এই পৃথিবীকে নতুন করে জীবিত করা, মৃত পৃথিবীতে প্রাণের সঞ্চার করার মত মহান কর্ম তো তোমাদের ভাগ্যেই লিপিবদ্ধ ছিল। তোমরা যা ভেবেছো তাতে তো তোমাদের নাম মহান এই লিস্ট থেকে কেটে দেয়া হবে। ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।