আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৭5 মেযবান যাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকলকে দাওয়াত খাওয়াবার, যিয়াফত করবার জন্য, আল্লাহর নেয়ামতের অসীম ভাগ্তারকে কাজে লাগাবার জন্যই প্রেরণ করেছিলেন। কী যে ভাগ্য তার, তিনি সেই মহান সত্তারই মেযবান। সারা জাহানের যিয়াফতের লক্ষ্যে যার আগমন তারই মেযবান হযরত আবু আয়্যুব আনসারী (রো)! সারা জাহানের মেযবানই তার ঘরে মেহমান । এটা এমন এক মর্যাদা, যে কারণে সকল মুসলমানই বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখতেন । আলাদা গুরুত্রে সাথে দেখতেন হযরত আবু আয়্যুব আনসারী (রা) কে। তার প্রতিটি কথাই তারা যথেষ্ট গুরুত্রে সাথে শুনতেন ও বিবেচনা করতেন । কারণ, রাসূলুল্লাহ সে)-এর মেযবান হওয়ার অর্থ তো কেবল এতটুকুই নয়- তিনি আল্লাহর রাসূলের আতিথ্য করেছেন, মেহমানদারি করেছেন; বরং এর অর্থ হলো, তিনিই সর্বপ্রথম খুবই কাছে থেকে রাসূল সে)কে দেখেছেন। বুঝেছেনও । তাই অন্য মুসলমানগণের মতো তার যেভাবে ইসলামকে বোঝার, ইসলামের রূহ ও আল্লাহর কালামের সঠিক মর্ম উপলব্ধি করার সুযোগ ও অধিকার ছিল সেই সাথে তার মধ্যে এক ভিন্ন মাত্রা এই ছিল, তিনি দীর্ঘ সময় হযরত সে)-এর ঘনিষ্ঠ সংস্পর্শ লাভ করেছেন। এ কারণে হযরত (স)-এর পবিত্র সত্তার প্রতি ঘনিষ্ঠতা, হযরতের সাথে নিবিড় আন্তরিকতা তার মধ্যে সৃষ্টি করেছিল ঈমানী ফারাসাত, গভীর আত্মিক উৎকর্ষতা, দৃষ্টির অলৌকিক তীক্ষতা ও বিশ্বাসিক কঠিন দীপ্ত উপলন্ধি। সেই আলোকে তিনি অনেক বড় বড় কাজ আনজাম দিয়েছেন। অবদানের বিশাল ফিরিস্তি নির্মাণ করেছেন। আমরা যে অবরোধ ঘটনার কথা বলছি সেই দলে হযরত আবু আয়ুব আনসারী (রো)ও উপস্থিত ছিলেন। জিহাদ চলাকালীন সময়ে এক ব্যক্তি মুসলমানদের ঘেরাও কর্মসূচি অব্যাহত । লড়াইও চলছে প্রচণ্ড। ঠিক এরই মধ্যে দেখা গেল এক সাহাবী সৈন্যদের কাতার ভেঙে একেবারে শেষ প্রান্তে পৌছে যাচ্ছে, যেখানে সাধারণত কমাণ্ডাররা অবস্থান করে । অতঃপর তরঙ্গায়িত যোদ্ধাদের কাতার লণ্ডভণ্ড করে পুনরায় বেরিয়ে আসছে আপন স্থানে । তাকে দেখে মনে হয় যেন কোন পাক্কা খেলোয়াড় দর্শকদের কৌশল ও নৈপুণ্য দেখিয়ে বিমোহিত করছে! ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।