আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ তাজা ঈমানের ডাক সমাজ সংস্কারের দায়িত্‌ আদায় হয়ে পড়বে তখন অসম্ভব । শুধু তাই নয় বরং তারা ইসলাম ও ইসলামী জীবনবোধের প্রতি হয়ে পড়বে বীতশ্রদ্ধ। তখন ইসলামের পতাকাবাহীদের জন্য এই দেশে অবস্থান করা হয়ে পড়বে ভীষণ মুশকিল । স্বগৃহে নির্বাসিত জীবনযাপনে বাধ্য হবেন তখন সম্মানিত উলামায়ে কেরাম। ইতিহাস তো আমাদের একথাই বলে, যে দেশে উলামায়ে কেরাম সব কিছুই মুসলানদের তাদের আত্মপরিচয় ও কর্তব্য সম্পর্কে সজাগ করে তোলেননি, আদর্শ উপমাময় নাগরিক জীবনপদ্ধতি শিক্ষা দেননি, নিজেদের জাতির নেতৃত্ের মর্যাদায় ভূষিত করতে সচেষ্ট হননি সে দেশ ও জাতি তাদের মূল্যায়ন করেনি, বুকে ধরে রাখেনি; বরং ভক্ষিত বমনীয় গ্রাসের মতোই উদ্গীরণ করে ফেলেছে। কারণ, তারা নিজেরা নিজেদের আসন তৈরি করেন নি। আজ আপনারা-আপনাদের চারপাশের দিকে দৃষ্টি মেলে দেখুন। আজ আপনাদের দেশ ও জাতি বাস্তবমুখী বুদ্ধিদীপ্ত নেতৃত্রে খুবই মুহতাজ। আপনারা যদি আপনাদের দেশে সকল মুসলমানকে তাহাজ্জুদগুযার বানিয়ে ফেলেন, সকলকেই খোদাভীরু পরহেযগারে রূপান্তরিত করে ফেলেন আর তাদেরকে তাদের চারপাশ সম্পর্কে সচেতন না করেন, তারা যদি তাদের দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই না জানে, দেশ ডুবছে, অসভ্যতা অপসংস্কৃতি দেশকে গ্রাস করে ফেলছে, দেশ জুড়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের তুফান বইছে অথচ তারা কিছুই জানে না, তাহলে তাহাজ্জুদতো পরের কথা, তারা তো একসময় পাঁচ ওয়াক্ত নামাযও পড়তে পারবে না। কারণ, ভয়ংকর এই সমাজ ও পরিবেশে তাদের কোন স্থান নেই৷ কারণ, আপনারা তাদেরকে তাদের অবস্থান সৃষ্টির কথা বলেননি। তাদের বরফায়িত ধমনীতে চেতনার আগুন জ্বালতে পারেননি । সুতরাং আপনাদের ভাবতে হবে । সাধারণ মুসলমানদের জীবন ও ভবিষ্যৎ নির্মাণের কথা ভাবতেই হবে । তাদেরকে আদর্শ নিষ্ঠাবান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতেই হবে । কারণ, তারাইতো দেশকে ভয়াল ভ্রান্তি ও ধ্বংসের হাত থেকে বাঁচাবে । প্রয়োজনে জীবন কুরবান করে দেবে । তারা যদি সচেতন না হয় তাহলে তো ইবাদত-বন্দেগী দীনী প্রতীকী কর্মকাণ্ড অনেক দূরের কথা- মসজিদ ংরক্ষণই তো হয়ে পড়বে ভারি মুশকিল । মুসলমানরা তো তখন স্বদেশে বিদেশী হয়ে পড়বে । স্বদেশী জীবন সভ্যতা সম্পর্কে অজ্ঞ, সমকালীন আন্দোলন ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।