আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৬৫ কিন্তু ইসলামের বেলায় এমন কিছুই ঘটেনি । সব ধরনের ধাধা, বিপর্যয়, বিভ্রান্তি ও বিকৃতি থেকে মুক্ত ও নিরাপদ এই দীন। আজ অবধি তাওহীদ ও শিরকের পার্থক্য, সুন্নত ও বিদআতের ব্যবধান, ইসলাম ও জাহেলিয়াতের ফারাক, ইসলামী সভ্যতা ও জীবনবোধ এবং অনৈসলামিক সভ্যতা ও জীবনবোধের ভিন্নতা একেবারে স্পষ্ট । হ্যা, কোন দেশ বা জাতি বিশেষ কোন সময়, বিশেষ কোন কারণে যদি কোন যড়যন্ত্রের শিকার হয় সেটা ভিন্ন কথা । অবশ্য এক্ষেত্রেও উলামায়ে কেরাম সতর্ক থাকেন এবং তার সংশোধনের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। সষ্ভিহি হানাহানি হিম রাহে ভারতে হা করে - ১১5০ 14541125195 51422122710 এ অর্থাৎ হে মুমিনগণ! তোমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সত্যের পতাকাবাহী হয়ে যাও।” আল্লাহর ফৌজ কথাটা আমাদের ভাষায় একটি বিদ্বপাত্মক শব্দ হলেও আয়াতে ব্যবহৃত (কাওয়ামীনা লিল্লাহ) বাক্যটির পরিভাষাগত অর্থ কিন্তু “আল্লাহর ফৌজ'-এর মতোই হয়। এখানে আল্লাহর ফৌজের- সত্যের পতাকাবাহীদের বিশদ মর্যাদাই বিধৃত হয়েছে। অর্থাৎ যাঁরা আল্লাহর ফৌজ, যারা সত্যের পতাকাবাহী তারা সদা স্বীয় দায়িত্ব পালনে থাকে অতন্দ্র প্রহরীর মত জাগ্রত-সচেতন। কেউ জিজ্ঞেস করুক আর নাই করুক, কেউ ডাকুক আর নাই ডাকুক তারা তাদের কর্তব্য আদায়ে কুণ্ঠিত হয় না- দ্বিধাবিত হয় না। এখানে যদিও মুসলমানদের লক্ষ্য করেই কথাটি বলা হয়েছে তবুও উলামায়ে কেরামের গুরুত্‌ বেশি। কারণ, তারা উম্মতের বিশেষ শ্রেণী । তাই যদি সাধারণ উম্মতকে জবাবদিহি করতে হবে বিশ্বময় মুসলিম সমাজ সম্পর্কে । মুসলিম সমাজ কোথায় কিভাবে স্থলিত হচ্ছে, বিচ্যুত হচ্ছে তার পূর্ণ খোজ-খবর নেয়ার দায়িতৃ; তাদেরকে সতর্ক ও সংশোধন করার দায়িত্ব উলামায়ে কেরামের । উলামায়ে কেরামের আরেকটি বড় দায়িত্‌ হল, মুসলমানদের জীবন-পদ্ধতি, রাষ্ট্র পরিস্থিতি, পারিপার্িক পরিবর্তন ও চাহিদা সম্পর্কে পরিপূর্ণ খবর রাখা । জনবিচ্ছিন্ন অবস্থা উলামায়ে কেরামের জন্য নয়। কারণ, জনগণ যখন উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তখন তারা কাল্পনিক জগতের বাসিন্দা হয়ে পড়বে । কল্পনা বিলাসিতার স্লোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে দীন থেকে অনেক দুরে । অভ্যস্ত হয়ে পড়বে তখন নিক্ষিপ্ত-পতিত জীবন যাপনে । দীনের আহ্বান তখন আর সাড়া জাগাতে পারবে না তাদের অন্তরে । দীনী দাওয়াত ও _ ৫ ড৬/ড/.2110090107.0020

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।