আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ তাজা ঈমানের ডাক প্রতি কর্ণপাত করার কোন সুযোগ নেই । নম্রতা, বিনয় আর উদারতা ভিন্ন বিষয় । তাওহীদ- আন্রাহ'র একতৃ্বাদ, রাসূলুল্লাহ (সা)-এর সুন্নত ও আদর্শ এবং ইসলামের স্পষ্ট আদেশ-নিষেধের ক্ষেত্রে পরিষ্কার আদেশ হল, শরীয়ত যা বলেছে তাই উচ্চারণ করে যেতে হবে নিঃশংক চিত্তে । এজন্যেই আয়াতের শেষাংশে “আর মুশরিকদের প্রতি কানও দেবেন না' বলে দেয়া হয়েছে। বিষয়টি দিবালোকের মত স্পষ্ট করে তোলাই আয়াতের লক্ষ্য । সুতরাং হকপন্থী উলামায়ে কেরামের কর্তব্য হল-তাওহীদ, রিসালাত ইত্যাকার শরীয়ত নির্ধারিত বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার কথা বলা । যেখানে কোন দ্বিধা থাকবে না, জড়তা থাকবে না। তবে বলতে হবে কৌশলের সাথে । কবি গালিবের ভাষায় যেন এমন না হয়-_ (১৮ ০ ০৮) 244 ৪০৪ হ্ “বলে ভাল কিন্তু মন্দভাবে ।' অর্থাৎ যা বলে তা ভাল বলে। কিন্তু বলার ধরন খুবই মন্দ, অসুন্দর । বর্ণনা ও উপস্থাপনায় এই অসুন্দর অনেক অনিষ্ট বয়ে আনে । অনেক ক্ষেত্রে মহা বিবাদ খাড়া হয়ে যায় । তাই যাতে কোন ভুল ধারণা সৃষ্টি না হয় সে জন্য সংযত ভাষায় বিধৌত আচরণের মাধ্যমেই তাকে এগুতে হবে অত্যন্ত ধীর ও দৃঢ়ভাবে । উলামায়ে কেরামের কৌশলপুর্ণ এই গতি ও চিন্তার ফলাফল হিসেবেই অদ্যাবধি আমরা ইসলামকে দিবস সূর্যের মত পরিষ্কার আলোকিত অবস্থায় পেয়েছি। যেখানে আলো-আধারের মিশ্রণ নেই, দুধ ও পানির অস্পষ্টতা নেই । যে ব্যক্তি ধ্বংস হতে চায় তার ধ্বংস হবার সুযোগ বিপুল । পুরো উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পারে সে ধ্বংসের নোনা সাগরে । কিন্তু তাই বলে সে ইসলামের ধারক-বাহকদেরকে দোষারোপ করতে পারবে না। মুসলিম উম্মাহর বিশাল ইতিহাসের প্রতি যদি গভীরভাবে দেখা হয়, তাহলে দেখা যাবে- তাদের ইতিহাসের দীর্ঘ পরিসরে এমন একটি বছর নেই, যাতে সমগ্র মুসলিম উম্মাহ্‌ ব্যাপকভাবে ভ্রষ্টতা ও গোমরাহীর শিকার হয়েছে । বিচ্ছিন্ন ঘটনা তো বিচ্ছিন্-ই। এ মর্মে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন “আমার উম্মত একই সাথে কখনো ভ্রান্তির শিকার হবে না।' অথচ আমরা যদি ইহুদী জাতির প্রতি তাকাই তাহলে দেখবো, ইহুদী জাতি তার সূচনাকালেই বিকৃতির শিকার হয়েছে । আর খৃষ্ট ধর্মতো তার শৈশবেই এক বিভ্রান্তির মোড়কে বাধা পড়ে । অতঃপর বছরের পর বছর ধরে সেভাবেই এগুতে থাকে । তাই পবিত্র কুরআনে তাদের “দাল্লীন*( উদভ্রান্ত) বলা হয়েছে। ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।