আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬২ তাজা ঈমানের ডাক সর্বাবস্থায়ই সে আমাকে যথা কিবলা নির্দেশ করে গেছে। এসবের পরিবর্তন বিবর্তন দ্বারা সে মোটেই প্রভাবিত হয়নি । আমি যখন ভাবলাম, বিষয়টি আমাকে খুব আলোড়িত করল । আমার খানিকটা লোভও হল, একটি মানব-নির্মিত জড় পদার্থ এতটা বিশ্বস্ত নির্দেশক অথচ আমরা? আমার মনে হল, একটি ক্ষুদ্র যন্ত্র অথচ অবস্থার শত উথ্থান-পতনেও সে তার দায়িত্ববোধে অবিচল । সে তার নীতি ও আদর্শে এতটা অনড় যে, গাড়ি কোন দিকে যাচ্ছে সে দিকে তার মোটেও লক্ষ্য নেই। এমনকি মানুষ (যে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি) সেও এদিক সেদিক মুখ ফেরাচ্ছে। কিন্তু “কম্পাস* তার অবস্থানে অবিচল । সদা স্থির স্বীয় দায়িত্‌ পালনে । সে এক মুহূর্তের জন্যেও পারিপার্থিক পরিবর্তন দ্বারা প্রভাবিত হচ্ছে না। একটিবারের জন্যও ভুল দিক-নির্দেশনা দিচ্ছে না। আর তার নির্দেশনামত আমরা নামায পড়ছি। একটি কম্পাসের এই স্থিরতা ও বিশ্বস্ততা আমার মর্যাদাবোধে দারুণভাবে আঘাত করেছে । আমাকে প্রচণ্তভাবে নাড়া দিয়েছে। সাথে সাথে আমার ভেতরে এই শিক্ষাও জেগেছে- আচ্ছা, একটি কম্পাস, সেও তার পারিপার্থিকতার পরোয়া করে না। সেও তার সৃষ্টির উদ্দেশ্যকে এক মুহূর্তের জন্যও ভূলে যায় না। সর্বদাই নিরলসভাবে কিবলা নির্দেশ করে যাচ্ছে। স্বীয় বাহককে দিক বাতলে যাচ্ছে। স্বীয় দায়িতে এক বিন্দু আগ-পর নেই, অবহেলা নেই। আর তখনই আমার মনে হল, উলামায়ে কেরামকেও কম্পাসের মত হওয়া উচিত । তাদের হওয়া উচিত কম্পাসের মত অটল অবিচল দৃঢ়সিদ্ধান্ত। অবস্থা যাই হোক, যুগের হাওয়া যেদিকেই চলুক, আলেমকে থাকতে হবে স্বীয় অবস্থানে অনড়-পাহাড়সম স্থির। যুগ ও সময় বাগে না এলে, বাতাস কেবল উল্টো বইলে নিজেকে যুগের মত করে সাজাবার, নিজেকে বাতাসের সরল স্রোতে ভাসিয়ে দেয়ার কোন অবকাশ নেই; বরং যুগ ও সময়কে বাগে আনতে চেষ্টা করতে হবে-প্রয়োজনে চলতে হবে বাতাসের উল্টো দিকে। আল্লামা ইকবালের ভাষায়__ ০০44০৮৩০৩৬৮ জে ০1৮5০ 5 ০০১০০ টাইপ (০০০৮১০৮৬৮০৮ ৮৮০০ স্কুল দৃষ্টিজনরা বলে, চল যেদিক বাতাস চলে অথচ তোমার কর্তব্য হলো, যুগের হাওয়াকে অনুগত করা । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।