৫৬ তাজা ঈমানের ডাক শাস্তি ভোগ করেছে মানুষ । আপনি স্পেনের ইতিহাস পড়ন। তার পতনের কারণগুলো একটু বিবেচনায় নিন। তাহলে আপনার কাছে পরিষ্কার মনে হবে, আরবদের স্বভাবজাত বিরোধ ও বিচ্ছিন্রতাই এই পতনের মূল কারণ । রাবী"আ- নব সংস্করণ ঘটেছে স্পেনে। যারা স্পেনে ইসলাম ও মুসলমানদের পতন সম্পর্কে পড়াশোনা করেছেন এবং এর তুলনামূলক বিশ্রেষণ করেছেন তারা বলেছেন, এর সবচে বড় কারণ ছিল, আদনানী ও হিজাযীরা চাইতো নেতৃত্ আমাদের হাতে থাকবে । পক্ষান্তরে কাহ্তানী আর ইয়ামেনীরা চাইতো ক্ষমতা থাকবে আমাদের হাতে । তারা ইসলামের প্রচার ও প্রসারের প্রতি মনযোগী ছিল না। তারা দক্ষিণ দিক থেকে সংকুচিত হয়ে আসছিল, কিন্তু উত্তরে অগ্রসর হতে সচেষ্ট হয়নি। তারা বড় বড় অ্টালিকা নির্মাণ ও সাংস্কৃতিক উন্নয়নে নিজের মেধা ও যোগ্যতা উদারচিত্তে ব্যয় করেছে। তবে সেখানকার অধিবাসীদের অন্তরে ও জীবন সাহারায় ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এক বিন্দু শ্রম ও মেধা ক্ষয় করেনি। তারা “মাদীনাতুষ-যাহরা*র মত উন্নত শহর আর “আল-হামরা"র মত দুর্ভেদ্য কেন্পা নির্মাণ করেছে। “মসজিদে কর্ডোভার”র মত শিল্পনন্দিত সৃষ্টিও তাদেরই উন্নত রুচি ও মনের ফসল। কিন্তু এসব কিছুই কি তাদের পতন ঠেকাতে পেরেছে? আসলে তাদের উচিত ছিল, তাদের প্রতিবেশীদের সামনে ইসলামকে তুলে ধরা । দক্ষিণে পিছু হটবার বদলে সম্মুখে অগ্রসর হওয়া ছিল তাদের অনিবার্য কর্তব্য । তাদের কর্তব্য ছিল ইউরোপের দিকে এগিয়ে যাওয়া । তারা তা. পারেনি । কারণ, তারা তখন ডুবে ছিল সাংস্কৃতিক উন্নয়ন, কারুশিল্পের দিগন্ত স্পর্শ, শিল্পের নতুন নতুন জগৎ আবিষ্কার ও তার বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা আর কাব্যিক চর্চায় । কখনো কখনো মানুষের সাধারণ অপরাধের ফল অনেক দীর্ঘ হয় । কখনো হয় উল্টো। মাঝে মধ্যে কোন কোন জাতি এমন অপরাধ করে বসে-কোন মানুষকে যদি তার উপযুক্ত শাস্তির কথা জিজ্ঞেস করা হয় সে বলবে-পুরো জাতিটাকেই ধ্বংস করে দেয়া উচিত । কিন্তু বাহ্যত দেখা যায় তাদের কিছুই হয়নি । অথচ এক সামান্য এতীম কিংবা অসহায় এক বিধবার বেদনা বিধূর একটি “আহ' ধ্বনিই সেই জাতিকে, সেই প্রশাসন ও সামত্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে । তাই প্রথম ও প্রধান দাবি হলো, আমাদের ইসলাম টিকে থাকতে হবে। আমাদের সবচে বড় কর্তব্য হলো, আমরা যেখানেই থাকবো । আমাদেরকে আমাদের সভ্যতা, বৈশিষ্ট্যপূর্ণ শৃঙ্খলা, বন্ধুতৃ, সৃজনশীল মন-মানস, মানসিক সৃষ্টিশীল ক্ষমতা ও নিরাপত্তার পয়গাম নিয়েই বেঁচে থাকতে হবে । তাই যে কোন ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।