আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৫৩ ইনুদী-খৃষ্টানরা বলে, আমরা আল্লাহর পুত্র এবং তার অতি প্রিয়পাত্র। আপনি বলে দিন-€তাই যদি হয়) তাহলে তোমাদের পাপের কারণে কেন তোমাদেরকে শাস্তি দেন তিনি? বরং তোমরা অন্যান্য সৃষ্টির মতোই মানুষ ।” [মাইদা ৪ ১৮] আল্লাহপাক পবিত্র এই আয়াতে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইহুদী-খৃষ্টানরা যতোই বলুক, আমাদের কেউ কোন ক্ষতি করতে পারবে না। আমরা সকলের উধ্রবে। মানব সীমানার বহু উপরে আমাদের স্থান । কারণ, আমরা আল্লাহর সন্তান। তার খুবই প্রিয়জন আমরা । আসলে তারা আর দশ জনের মতোই মানুষ । একই কাতারের মানুষ । মানুষ বলেই আল্লাহর আইন অন্যদের জন্য যেমন তাদের জন্যও তেমন। কোন রকমের ছাড় নেই, ভিন্নতা নেই। আজ আমাকে এখানে আমন্ত্রিত করে আমার প্রতি যে আন্তরিকতা, ভালবাসা ও সম্মান দেখিয়েছেন তাতে আমি সত্যিই প্রীত। আনন্দে আমার হৃদয় মন অনুরণিত। কিন্তু এর বিনিময়ে আমিও আপনাদের প্রতি কিছু প্রশংসা বাণী ছুড়ে যাব এটাই কি যথার্থ হবে? প্রকৃত আপনজন তো তার প্রিয়জনের বিপদের কথা ভাবে । তার বিপদ হতে পারে এমন বিষয়গুলো চিহ্নিত করে । তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে সতর্ক করে । হযরত 'আমর ইবনুল আস (রো)-এর কথাই বলি। তিনি যখন মিসর জয় করলেন, তখন মিসর ছিল সমকালীন সভ্যতার তীর্থভূমি । সবুজ-শ্যামলিমা আর প্রাকৃতিক সৌন্দর্যে ছিল সে সময়ের কাশ্মীর । তাছাড়া প্রাকৃতিক খনিজ সম্পদ, পশু সম্পদ ও মানব সম্পদে বর্ণাঢ্য এই দেশকেই হযরত আমর (রা) জয় করলেন। কিন্তু এত উন্নত সমৃদ্ধ একটি দেশ জয় করার পর একজন সাধারণ বিজেতার মনে উল্লাসের যে ঢেউ খেলার কথা তার তেমন কিছুই হলো না। কারণ, তিনি প্রিয় নবীজী (সা)-এর সংস্পর্শ লাভে ধন্য ছিলেন । অধিকন্তু তিনি ছিলেন পবিত্র কুরআনের একজন বোদ্ধা চিন্তাশীল পাঠক । রাসূল ও কুরআনের দিয়েছিলেন পূর্ণমাত্রায়। তাছাড়া সাহাবীসুলভ দূরদর্শিতা তো ছিলই । মিসর জয়ের পর তিনি আরবের সেই বিজয়ী বাহিনীকে একটি কথা বলেছিলেন, যা আজকের এই সময়ে সোনার হরফে লেখার যোগ্য । তিনি সেদিন সকলকে লক্ষ্য করে বলেছিলেন 165) 22 “তোমরা হলে সদাজাগ্ৰত সীমান্ত প্রহরী ।' ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।