আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক 8৭ কিন্তু তীর স্বভাব-চরিত্র, রিপু ও নফস থেকে এমনভাবে মুক্ত হয়ে উঠেছিল যে, ইসলামী শাসন ব্যবস্থার সর্বোচ্চ ব্যক্তি হওয়া সত্ত্বেও যখন তার স্ত্রী একদিন আরয করলেন, বাচ্চারা মিষ্টান্ন খেতে চাচ্ছে। তিনি উত্তরে বললেন, সরকারি কোষাগার তো আমাদের মুখ মিষ্টি করার দায়িতৃ নেয়নি । তবে আমাদের প্রতিদিনের যে খরচ কোষাগার থেকে আসে তা থেকে কিছু বাচিয়ে যদি পার মিষ্টান্ন রান্না করে খাওয়াও । বেগম সাহেবা তাই করলেন । দৈনন্দিন খরচ থেকে সামান্য করে বাচাতে লাগলেন । যখন সামান্য কিছু সঞ্চয় হলো হযরত আবু বকরের (রা) করব। হযরত আবু বকর পয়সাগুলো নিয়ে বায়তুল মালে তথা সরকারি কোষাগারের কোষাধ্যক্ষকে দিয়ে বললেন £ দেখুন, এটা এই কোষাগারেরই সম্পদ । এত দিনে এই পয়সাগ্তলো বাচিয়ে রাখা হয়েছে। বোঝা যায় এতটুকু পয়সা কম হলেও আমাদের সংসার চলতে পারে । তাই এখন থেকে আমাদের সরকারি ভাতা এই পরিমাণ কমিয়ে দিন। ফারুকী সমতা ইসলামের দ্বিতীয় খলীফা হযরত উমর ফারূক (রা)। তার শাসনামলে যখন মুসলমানগণ বায়তুল মুকাদ্দাস জয় করলেন এবং হযরত উমর (রা) সেখানে গেলেন তখন তার সঙ্গে ছিলেন একজন গোলাম । কিন্তু ইসলামী সাম্রাজ্যের সবচে" বড় সেই ব্যক্তির কাছে তখন সওয়ারি ছিল মাত্র একটি । তাই তাতে খলীফা কিছুক্ষণ সওয়ার হতেন, কিছুক্ষণ সওয়ার করাতেন ভূত্যকে। যেতে যেতে যখন তারা বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করছিলেন তখন সওয়ার ছিল ভৃত্য আর ওমর হাটছিলেন সওয়ারির রশি ধরে। তার গায়ের জামাটিতে শোভা পাচ্ছিল অনেকগুলো তালি । তারই শাসনামলে একবার দুর্ভিক্ষ দেখা দেয় । তখন তিনি দুর্ভি্ষগ্রস্ত একজন সাধারণ প্রজা যে খাবার খেতে পায় তারচে" উন্নত খাবার নিজের জন্য হালাল মনে করতেন না। হযরত খালিদ (রা)-এর ইসলাম হযরত খালিদ ইবনে ওলীদ (রা) ছিলেন মুসলমানদের প্রধান কমাপ্তার। স্বয়ং আল্লাহর রাসূল (সে) তাকে (সাইফুল্লাহ আল্লাহ'র তলোয়ার) উপাধিতে ভূষিত করেছিলেন। কিন্তু তিনি নফস ও রিপুর বলয় থেকে এত উর্ধে ছিলেন যে, একবার এক যুদ্ধ চলাকালীন সময় বিশেষ কোন কারণে হযরত উমর রো) তাকে ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।