8৬ তাজা ঈমানের ডাক আজ থেকে রহিত ঘোষণা করছি এবং সেইসব রহিত ও মূর্খ প্রথার মধ্য থেকে সুদি লেন-দেন এখন থেকেই শেষ । সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের রে) সুদি কর্জ বাতিল ঘোষণা করছি। এখন থেকে তার কোন সুদি পাওনা আর কাউকে পরিশোধ করতে হবে না। একেই বলে আল্লাহপূজা, খোদার দাসত্ৃ। অথচ বর্তমান যুগের আইন প্রণেতারা যদি এই ধরনের আইন তৈরি করেনও তাহলে প্রথমেই নিজের আত্মীয় এবং বন্ধুজনদের বলে দেবে- এই ধরনের আইন আসছে । সুতরাং নিজ নিজ পাওনা আগেই আদায় করে নাও। বিলম্ব না করে নিজের ঘর গুছিয়ে নাও। জমিদারি বন্ধ হয়ে যাবে । তাই নিজের নামে যতটুকু পার আলাদা করে নাও । বিক্রি করতে পারলে বিক্রি করে নাও। হযরত (স) এই মহাসম্মেলনে আরও ঘোষণা দিয়েছেন, ইসলামপূর্ব যুগের সকল রক্ত বাতিল করা হলো । এখন সেসব খুনের আর কোন বদলা নেয়া যাবে না। আর সেসব খুনের মধ্যে সর্বপ্রথম আমি (আমার বংশের) রাবিআ ইবনুল হারিসের খুন বাতিল ঘোষণা করছি। সারকথা, এভাবেই নিষ্ঠা ও দৃঢ়তার সাথে তিনি আল্লাহর দাসত্রে পথে, নফসের দাসত্বের বিরুদ্ধে লড়তে থাকেন অবিরাম যার দু'একটি উপমা আমরা এখানে পত্রস্থ করলাম মাত্র । তার এই লড়াই ছিল সমাজের সকলের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে, বিশ্বাসের বিরুদ্ধে, স্বপ্ন ও কামনার বিরুদ্ধে, পৃথিবীর সকলের বিরুদ্ধে । অবশেষে তিনি সফলও হয়েছেন । মানুষ বাধ্য হয়েছে তার কথা কান পেতে শোনতে । হৃদয়ের দরজা খুলে শুনতে বাধ্য হয়েছে তারা । শুনেছে এবং মেনেছেও । অনন্তর তারা যখন হযরত (স)-এর পেশকৃত তিনটি মৌলিক কথা স্বীকার করে নিয়েছে_ আল্লাহ'র দাসত্সুলভ জীবনের ভিত্তি যে তিনটি কথা- দেখা গেছে তখনই লক্ষ মানুষের জীবনের মোড় মুহূর্তে বদলে গেছে। কোটি মানুষের জীবনপথ রূপান্তরিত হয়েছে । বদলেছেও এমনভাবে যা আজকের এই যুগে বিশ্বাস করাও মুশকিল । বিস্ময়কর সেই রূপান্তরিত মানব কাফেলার মধ্য থেকে দু'একটি উপমা তুলে ধরছি এখানে । সিদ্দীকী অবদানের ঝলক প্রিয় নবীজীর (স) ডাকে যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দীক (রা) ছিলেন অন্যতম | হযরত (সে)-এর ওফাতের পর তিনিই তার স্থলাভিষিক্ত হোন । ইসলামী শাসন ব্যবস্থার প্রধান তথা খলীফা পদে আসীন হন। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।