8৪ তাজা ঈমানের ডাক দিয়ে এ কথাই প্রমাণিত করে গেছেন, আমি কিছুই নিতে চাই না। আমি দিতে চাই। পার্থিব কোন কিছুর প্রতি আমার আকর্ষণ নেই। অবশেষে তাদের শক্রতা ও বিরোধিতা প্রচণ্ড মুর্তি ধারণ করল । রাসূল (সো) মক্কা ছেড়ে মদীনায় চলে যেতে বাধ্য হলেন। কিন্তু আল্লাহর দাসত্ ও খোদাপুজার দাবি থেকে এক চুল সরে দীড়াননি । বিরুদ্ধবাদীরা জানতো না, তিনি নফস্পূজা ও মনপুজা থেকে কতদুরে অবস্থান করেন। তারা অনুমান করতে পারেনি, নফস ও রিপুর এই বেগবান সয়লাবের উজান পথে সাতার কাটার মত কত শক্তি তার বাহুতে আছে। তার হিম্মত, সাহস ও সংকল্প কত দৃঢ়, কত অবিচল তা তারা মাপতে পারেনি। নফস রিপু ও মনের তাড়না থেকে তিনি এতটা পবিত্র ছিলেন যে, মন্কা থেকে বিতাড়িত হবার পর যখন কয়েক বছর পর বিজয়ীর বেশে পুনরায় মক্কায় ফিরে এসেছেন, তখন তার শক্ররা পরাজিত, নতমস্তক। কিন্তু তখনও তার সেই আল্লাহপূজারী মন ও চিন্তায় এক বিন্দু পরিবর্তন আসেনি । বিজয়ের কোন মাদকতা তাকে মুহুর্তের জন্যেও স্পর্শ করতে পারেনি । বিজয়ীর বেশে যখন তিনি মক্কায় প্রবেশ করেন তখন তিনি উটের ওপর সওয়ার । গায়ে খুবই সাধারণ মানের পোশাক । মুখে আল্লাহর প্রতি শুকরিয়ার বাণী । হৃদয়-মন চিন্তা-অনুভব শান্ত-নমিত। এই সময় এক ব্যক্তি হুযুরের সামনে এসে ভয়ে কাপতে লাগল । তখন হযরত (স) তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না। আমি এক গরীব কুরাইশী নারীর সন্তান, যে নারী শুকনো গোশত আহার করতো । একবার ভাবুন তো! কোন বিজয়ী এমন সময় এমন পরিবেশে এমন কথা বলতে পারে? এমন কথা বলতে পারে, যার কারণে মানুষের মন থেকে তার ভয় চলে যায়? বরং এসব ক্ষেত্রে প্রতিপক্ষের অন্তরে আরও ভয় সৃষ্টি করার চেষ্টা করা হয়। বর্তমান পৃথিবীর দিকে তাকান কিংবা ইতিহাসের পাতায় অতীত দিনের কাহিনী পড়ুন। যাদের হাতে যখনই শাসনক্ষমতা এসেছে তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনরা পর্যন্ত কতটা লাভবান হয়েছে তার দ্বারা । সুখ বিলাস আর ভোগের ক্ষেত্রে তারা কতটা পারঙ্গমতা প্রদর্শন করেছে তা ইতিহাস গ্রন্থে এখনো সংরক্ষিত। কিন্তু আল্লাহর দাসত্রে পতাকাবাহী এই মহান পয়গাম্বরের জীবন এ ক্ষেত্রেও ছিল সম্পূর্ণ আলাদা । তার কন্যা ঘরের সব কাজ নিজ হাতে করতেন । যে কারণে তার হাতে কর পড়ে হাত শক্ত হয়ে গিয়েছিল । শরীরে পানির মশক টানার দাগ পড়ে গিয়েছিল । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।