তাজা ঈমানের ডাক ৪৩ করল, এই স্লোগানটি স্তিমিত করে দিতে । কণ্ঠ চেপে ধরতে চাইল তারা । আবার কেউ কেউ তো হযরত (স)-এর নিয়ত ও ইচ্ছা সম্পর্কেও সংশয় করে বসল। কারণ, তাদের বুঝে আসছিল না কী করে তাদেরই মতো একজন মানুষ এই ভয়ঙ্কর স্বোতকে উল্টো দিকে চালিত করবার কথা বলে। যে স্রোতে শুধু সাধারণরাই নয় বরং সমকালীন সকল উলামা, মনীষী, বিজ্ঞানী, ধর্মগুরু, সাধক-সন্যাসী, সাহিত্য-সভ্যতায় নেতৃপুরুষ এবং তাদের আখলাক-চরিত্র, বিশ্বাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সবই শুকনো খড়-কুটার মত ভাসছে- সেখানে তাদেরই মত একজন মানুষ বলছে, এই স্রোতকে পাল্টে দিতে হবে। এই সভ্যতাকে নতুন করে সাজাতে হবে । এটা কি করে সম্ভব? তাই তারা হযরত (স)কে এ বিষয়ে মুখলিস ও নিঃস্বার্থ বলে মেনে নিতে পারেনি । এ ছিল তাদের অক্ষমতা । সকল প্রস্তাবের বিরুদ্ধেই সংগ্রাম তারা যেহেতু হযরত (সে)-এর স্বপ্নও লক্ষ্য এবং তার অন্তর্নিহিত শক্তি ও হিম্মত সম্পর্কে অজ্ঞ ছিল, বরং সেটা উপলব্ধি করার ক্ষমতাই তাদের ছিল না- তাই তারা ভাবল, নিশ্চয় এর মধ্যে রহস্য আছে, কোন মতলব আছে। এই সুউচ্চ আওয়াজ ও আহ্বানের পশ্চাতে নিশ্চয় ভিন্ন কোন উদ্দেশ্য কার্যকর ৷ তাই তারা হযরত (স)-এর খেদমতে একটি প্রতিনিধি দল পাঠাল । তারা তাদের ধারণামতে হযরতের সমীপে তিনটি বড় বিষয় পেশ করল। তারা বলল £ আপনি যা বলছেন তার অর্থ যদি হয় আপনি আমাদের নেতা হতে চান তাহলে এসব কথা বলা ছেড়ে দিন। আমরা আপনাকে নেতা মেনে নিচ্ছি। আর যদি আপনার লক্ষ্য হয়, প্রচুর অর্থ-বিত্ত, তাতেও আমরা রাজি আছি। আর যদি কোন সুন্দরী নারীর প্রতি আপনার আকর্ষণ থাকে তাও বলুন। আমরা তাতেও একমত । আমরা আরবের সবচে" সুন্দর নারীটি আপনার খেদমতে তুলে দেব । তবুও আপনি যে নতুন কথার সুর তুলেছেন এটা ক্ষান্ত দিন। বন্ধ করুন! এই প্রস্তাবের জবাবে আল্লাহর সত্য নবী ও ইলাহী দাসত্রে সর্বশ্রেষ্ঠ পতাকাবাহী অত্যন্ত সরল ও অকুগ্ঠ ভাষায় বললেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি বরং তোমাদের কিছু দিতে চাই, যাতে তোমরা পরকালীন জীবনে সুখ পেতে পার । আর সেই সুখ নির্ভর করে আমার পূর্বোক্ত তিনটি কথা মেনে নেয়ার ওপর । কথাটি যে শুধু মুখেই বলেছেন তাই নয়, হযরতের সারাটা জীবন ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।