তাজা ঈমানের ডাক 8১ প্রত্যয়ের সাথে এই সর্বনাশা সয়লাবের প্রতিরোধে দৃঢ়সংকল্প হয়ে দাড়াতে পারবে । সত্যি করে বলতে গেলে, এই মহান গুণের অধিকারী সত্তা এই কঠিনক্ষণে এই ভয়াল দুর্দিনে একমাত্র সর্বশেষ পয়গাম্বর হযরত মুহাম্মদ (স) ছাড়া আর কেউ ছিল না। তিনি পরিপূর্ণ আস্থা, হিম্মত ও দৃঢ়তার সাথে দীড়ালেন এবং অল্প কয়েক বছরের অবিরাম চেষ্টা ও সাধনার বদৌলতে নফস ও রিপুমুখী তুফানকে আল্লাহমুখী করে দিয়েছেন। রিপুপূজার অন্ধত্ রূপান্তরিত হয়েছে আল্লাহর দাসত্ে- আলোকিত আবদিয়্যাতে। খৃষ্টাব্দ ষষ্ঠ শতাব্দীর পৃথিবীর দিকে তাকালে এক বিস্ময়কর ইনকিলাব-অবিশ্বাস্য বিপ্লব নজরে পড়ে । এই বিপ্লব সমগ্র জীবন এবং অবশেষে সমগ্র পৃথিবীকে ঝাঁকুনি দিয়েছে । প্রভাবিত করেছে, করেছে আলোকিত । এখনো যে পৃথিবীতে মানবতা, ঈমান, বিশ্বাস ও ইলাহী দাসত্রে ছিটে-ফৌটা নজরে পড়ে এটাও প্রকৃত পক্ষে সেই সাধনারই ফসল । এখন যে দুনিয়াময় বসন্তের ভরা যৌবন এসবই তার হাতে বোনা ফসল। আপনাদের কেউ হয়তো সংশয় পোষণ করতে পারেন, সেকালের সকলেই নফ্সপৃজারী ছিল এটা বলা কি ঠিক হলো? কারণ, সেকালে তো কত রঙের ছিল, পাথরপুজারী ছিল। আর কত কি! বলি, একথা যথার্থ । এতে আমাদেরও দ্বিমত নেই । তবে এসব পূজা সেই নফসপুজারই বিভিন্ন প্রকারমাত্র । আমার দাবি হলো, সর্বত্র কার্যত প্রচলিত ও প্রতিষ্ঠিত ছিল ওই মনপূজা, নফসপুজা । রিপুর দাসতৃ। এতসব বস্তুর পূজা এ কারণেই করা হতো যেহেতু এগুলো নফসের বিরোধী নয়। এসব পুজা তাদের মনমাফিক স্বেচ্ছাচারী জীবন পথে বাদ সাধতো না, কাম ও রিপুর স্বপ্নপথে প্রতিবাদ করতো না। তারা ওই জড় বস্তৃগুলোকে এই জন্য পূজা করতো, যেহেতু এই পথের বৃক্ষ চন্দ্র সূর্য আর প্রস্তরখণ্ড তাদেরকে বলতো না- এই কাজটা কর কিংবা ওই কাজটা করো না। তাই ওসব বস্তু পুজার সঙ্গে সঙ্গে নস ও রিপু পৃজাটাও হয়ে যেত। দুয়ের মধ্যে তো আর কোন সংঘাত ছিল না। সারকথা হলো, আমাদের নবী হযরত মুহাম্মদ (স) এই স্রোতের বিরুদ্ধে দীড়িয়েছেন। সংগ্াম করেছেন । লড়াই করেছেন। সমগ্র সমাজের বিরুদ্ধে বিপ্লব করেছেন। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।