৪০ তাজা ঈমানের ডাক ছিল না। যা ছিল সে এক প্রতিযোগিতার মাঠ । জুলুম-অত্যাচার ছিল বাতাস আর পানির মত ব্যাপক । যে কোন বড় তার ছোটকে, রাজা তার প্রজাকে নির্যাতন করতে, লুট করতে, তার রক্ত চুষে নিতে সদা সচেষ্ট ছিল। সমগ্র সমাজ ছিল রক্তাক্ত-আহত । বলুন, এমন পরিবেশে কি বিশ্বাস, চরিত্র আর আদর্শের লালন হয়? এই অবস্থায় পরকালের স্মরণ আর চিন্তাকে কে ধরে রাখতে পারবে? বরং এসব দামি সওদা তো তখন রিপুপূজার তোড়ে অবলীলায় ভেসে বেড়াচ্ছিল। সে সয়লাবকে ঠেকাবার মত কেউ তখন ছিল না। এই ক্রোতকে বাধা দেয়ার মত কেউ উঠে দীড়ায়নি। পানিতে ছিব্রমূল তৃণ-লতার মত ভাসছিল। স্রোতের বিরুদ্ধে দাড়াবার মত বুকের পাটা কারোরই ছিল না। আর ম্রোতও তো পানির স্রোত নয় যে, দেয়াল তুলে দিয়ে পথ রুদ্ধ করার চেষ্টা করা যাবে । সে তো বরং সভ্যতা ও চরিত্রের সয়লাব । এক সিংহদিল মানুষ সন্দেহ নেই, স্রোতের বিরুদ্ধে দাড়াবার মত ক্ষমতা যে কেউ করতে পারে না। পারে কেবল তারাই যারা সিংহদিল । আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তিনি এই স্রোতের মোড় ঘুরাবেন। তাই তিনি এই কাজের জন্য আরবে একজন মানুষ সৃষ্টি করলেন। তাকে নবুওয়াত দান করলেন । হ্যা, যাকে আমরা “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” নামে স্মরণ করি । [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।] তিনি যে শুধু এই স্বোতের বিরুদ্ধে দাড়িয়েছেন তাই নয় বরং এই স্রোতের মোড় ঘুরিয়ে দিয়েছেন । তাছাড়া তখন এমন কোন লোকের দ্বারাও কর্মসিদ্ধ হবার ছিল না, যে এই স্বোতের মোড় না ঘুরিয়ে ভাসমান লোকগুলোকে তুলে নিয়ে আসবে । কারণ তখন তো কোথাও এমন কোন স্থান ছিল না যেখানে এনে কোন শুদ্ধ কিছু রাখা যায়। সয়লাব ছিল সর্বত্রব্যাপী ৷ ইবাদতখানা, গীর্জাঘর তো এই প্রোতে রীতিমত উর্মিমাতাল। সেখানে ঢেউ উঠা-নামা করছিল তখন । সেই সমুদ্রে কোন আশ্রয় কেন্দ্র ছিল না। যদি থাকেও কিছু তা একান্তই আশংকাজনক অবস্থায় বরং বিপদ সংকেততাড়িত এক ভীতিপ্রদ দশায় সদা নীলমুখো । ঈমান, আখলাক, ভদ্রতা, সভ্যতা- ছোট কথায় মানবতার রূহ ও আত্মাকে এই ভয়ঙ্কর প্রলয়-সয়লাব থেকে বাচাবার মত কঠিনতম কর্ম কেবল এমন ব্যক্তির পক্ষেই সম্পাদন করা সম্ভব ছিল- যার মধ্যে ধারা পরিবর্তন করার মত হিম্মত ও সাহস হবে। যে কঠিন ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।