তাজা ঈমানের ডাক ৩১ নবী-রাসূলগণ তাদের সবটুকু সামর্থ্যের বিনিময়ে এই আহ্বান মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। নফসপুজার ভ্রান্ত শক্তিকে পরাস্ত করতে সচেষ্ট হয়েছেন। কিন্তু আমরা পূর্বেই বলেছি, তারপরও এই ভ্রান্ত শক্তি পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়নি কখনো; বরং যখনই আল্লাহর প্রতি দাওয়াত দান দুর্বল হয়ে পড়েছে, সত্যের পয়গাম থেমে গেছে, তখনই নফসপুজারী শক্তি মাথা নাড়া দিয়ে উঠেছে। তার উত্থানের সঙ্গে সঙ্গেই এই অবাঞ্রিত শক্তির স্রোতে মানুষের সুখ-শান্তি বিদায় নিয়েছে। সমাজ-সংসার ছেয়ে গেছে বিপদের ঘনঘটায় ৷ অসহ্য যন্ত্রণা-দুর্দশায় ক্লান্ত হয়ে পড়েছে সমাজ ও সভ্যতা । উপমাস্বরূপ খৃষ্টাব্দ ৬ষ্ঠ শতাব্দীর প্রতি একটু দৃষ্টিপাত করুন! এই শতাব্দীতে এসে নফস পুজার প্রচলন চূড়ান্ত সীমায় পৌছে যায়। শেষ যাত্রা স্পর্শ করে মন ও রিপু চর্চার মুক্ত অভিলাষ । দেশে দেশে ছিল এর বন্যা । যেন প্রবৃত্তি চর্চার এক তরঙ্গায়িত দরিয়া । ছোট-বড় সকলেই সেই দরিয়ার ঢেউয়ের তালে দোল খাচ্ছে। রাজা-প্রজা সকলেই ছিল এই ব্যাধির শিকার । উপমাস্বরূপ ইরানের অবস্থাই শুনুন । ইরানের রাজা-প্রজা সকলেই ছিল ব্যাধিপ্রস্ত । রাজার অসুস্থতার দশা ছিল এই-এক রাজার স্ত্রী সংখ্যা ছিল বার হাজার । মুসলমানগণ যখন এই সম্প্রদায়কে ভয়ঙ্কর এই ব্যাধি থেকে মুক্ত করার জন্য হামলা করলেন তখন ইরানের বাদশাহ সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এই পলায়নপর দুরবস্থার মধ্যেও তার সঙ্গে বাবুর্চির সংখ্যা ছিল এক হাজার । তারপরও তার আক্ষেপের সীমা ছিল না। আহা! কী রিক্ত হস্তে পালিয়ে এলাম। সেকালের একজন জেনারেল এবং সিপাহ্সালার একলক্ষ ইরানী মুদ্রা দামের টুপি ও ক্যাপ ব্যবহার করতো । উন্নত সোসাইটির লোকদের জন্য কমদামি বস্ত্র ব্যবহার পাপ ও কঠিন অপরাধ বিবেচনা করা হতো । এই কথিত উচ্চ শ্রেণীর লোকদের এই রিপুর দাসত্ব আর নফসপুজা সাধারণ লোকদের কোথায় নিয়ে দাড় করিয়েছিল সে অবস্থা অনুমান করার জন্য এতটুকু জানাই যথেষ্ট- তারা তাদের জমি চাষ করার ক্ষমতাও ছিল না। যারা ছিল মধ্যবিত্ত তারা আমীর-উমারাদের প্রতিযোগিতায় দেউলিয়া হয়ে পড়েছিল । ফলে সমাজ জীবন এলোমেলো হয়ে পড়েছিল । কোথাও স্থিতি নেই, বন্ধন নেই, আন্তরিকতা ও সৌহার্দ্য নেই। সারকথা হলো, জীবন বলতে কিছুই ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।