৩৮ তাজা ঈমানের ডাক এমতাবস্থায় যদি কোন ব্যক্তি তার মনমত জীবনযাপন করতে চায় তাহলে এর অর্থ হলো, সে তার মত মন ও চাহিদার অধিকারী আরও যে মানুষ তার পাশেই উপস্থিত- বসবাস করছে সে একথা স্বীকার করছে না। কিন্তু সে অস্বীকার করলেই তো আর বাস্তবতা হারিয়ে যাবে না বরং বাস্তব তার জায়গায় বহাল থাকবেই । তবে এই কিছুসংখ্যক মানুষের নফসপূজারী স্বভাব ও আচরণ অন্যদের জন্য কিছু সমস্যার সৃষ্টি করবে অনিবার্ষভাবে। দুনিয়াব্যাপী তাদের চাহিদার, ইচ্ছার ও আকাজ্কার রূপায়ণ হলেও তাদের পেট ভরে না। ভরতে পারেও না। তার ইচ্ছা ও চাহিদা তখন আরও প্রাপ্তির নেশায় মোহাচ্ছন্ন থাকে । এবার চিন্তা করুন, যদি একজন “মনের রাজা”র চাহিদা পূরণের জন্য এক পৃথিবী যথেষ্ট না হয় তাহলে যখন পৃথিবীর প্রতিটি ঘরে কয়েকজন রাজার নিবাস তখন দশাটা কি রকম দাড়াবে? তাদের পেট কিভাবে ভরবে? চাহিদা ও স্বপ্ন কী করে পূরণ হবে? এই মনপুজা প্রতিটি ঘরে চার চারজন মনের রাজা তৈরি করে দিয়েছে । বাপ রাজা, মা রাণী। এখন এই ঘরে শান্তি ও সুখ থাকবে কী করে । এই নফসপুজার সমুদ্রে ডুবে সকলেই স্বাদ ও তৃপ্তি পেতে চায়; বরং এ এক অগ্নিকুণ্ড। এই আগুনে জ্বলছে ঘরের প্রতিটি সদস্য, জ্বলছে রাষ্ট্রের প্রতিটি নাগরিক, জ্বলে ভস্ম হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষ । দুনিয়ার বিপদের উৎস মূলত পৃথিবী জুড়ে এখন যে বিপদের সয়লাব চলছে, চলছে দুর্দশার অমাবস্যা-এর মূল কারণ হলো, সকলেই চাচ্ছে তার মন ও নফস যা চাচ্ছে সে তাই করবে । এই বিপদ ও দুর্দশার চিকিৎসা একটাই, মনের আনুগত্য ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য কর। কারণ, এই ক্ষুদ্র পৃথিবী কোটি মানুষের তো দূরের কথা দুই ব্যক্তির মন মত জীবন-যাপনের সুযোগও এখানে নেই । তাই প্রথমেই মনমত জীবনযাপনের দুশ্চিন্তা পরিত্যাগ করতে হবে এবং এমনভাবে জীবন যাপনের চেষ্টা করতে হবে, যেভাবে জীবনযাপনের আহ্বান জানিয়েছেন আন্রাহ প্রেরিত পয়গাম্বরগণ। আল্লাহপৃজারী সেই জীবনের পয়গাম নিয়েই যুগে যুগে সবযুগে নবী-রাসূলগণ আগমন করেছিলেন । কারণ, এই জগতের সুশৃঙ্খল জীবন ব্যবস্থা এই পদ্ধতির অনুসরণ ছাড়া আদৌ সম্ভব নয়। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।