তাজা ঈমানের ডাক ৩৭ এই রিপুপুজা এখন একটি স্বতন্ত্র দর্শন; বরং সর্বকালেই এটা একটা মাযহাব ও ধর্ম-বিশ্বাসের মতোই বয়ে চলেছে এবং সর্বকালেই এর অনুসারীর সংখ্যা ছিল সর্বাধিক । যদিও ধর্ম ও দর্শনের ফিরিস্তি খুজলে কোথাও এর নাম পাওয়া যাবে না এবং এই নামের অধীনে কোন ধর্ম-দর্শনে বিশ্বাসীদের জরিপও কখনো করা হয় না। অথচ এ এক অকাট্য সত্য । পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম-দর্শন হলো এটা । এর অনুসারীর সংখ্যাই সর্বাধিক । আমরা যেসব ধর্ম ও মাযহাবের শুমারী শুনি- যেমন খৃষ্টান ধর্মাবলম্বীর খ্যা এত, হিন্দু ধর্মের অনুসারী এত, ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা এত। অথচ খোঁজ নিলে দেখা যাবে এসব ধর্মের অনুসারী বলে কথিতজনদেরই একটি বিরাট অংশ নামে খুস্টান, হিন্দু কিংবা মুসলমান হলেও প্রকৃতপক্ষে তারা নফস পুজার ক্ষতিসমূহ নফসপৃজারী জীবনের প্রচলন ও তার ব্যাপক গ্রহণযোগ্যতার মূল কারণ হলো, এতে মানুষ খুব মজা পায় । এর ছত্রে ছত্রে তারা ভিন্ন স্বাদ ও তৃপ্তি অনুভব করে। যেহেতু প্রত্যেক মানুষই স্বভাবগতভাবে স্বাদ ও তৃপ্তির প্রতি আগ্রহ বোধ করে থাকে তাই এর পেছনে বড় প্রতিযোগিতা । কিন্তু যদি পৃথিবীর সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চিন্তা করা হয় তাহলে এটাই প্রমাণিত হবে, এটা পৃথিবীর জন্যে একটি জঘন্য লা'নত, ভয়ঙ্কর একটি অভিশাপ । প্রমাণিত হবে, পৃথিবীর সকল দুঃখ, সকল কষ্টের মূল হলো এই নফ্স পূজা । আর পৃথিবীময় সমুদয় ধ্বংস, দুর্ভিক্ষ, জুলুম, অত্যাচার ও ভ্রাসের হোতাও তারাই যারা এই নফ্সপুজার শিকার। এই পৃথিবীতে নফ্স পূজার সুযোগ কেবল তখনই দেয়া যায়, যদি সমগ্র পৃথিবীতে কেবল একটিমাত্র মানুষের অন্তিত্ ও বসবাস হয় এবং সেখানে দ্বিতীয় কোন ব্যক্তির অস্তিত্ব না থাকে । তখনই কেবল সে তার মনমত যাচ্ছেতাই জীবন যাপন করতে পারবে | অথচ বাস্তবতা তো এমনটি নয়। বরং বাস্তব সত্য হলো, এই পৃথিবীর সৃষ্টিকর্তা এখানে কোটি কোটি মানবসন্তান সৃষ্টি করেছেন। তাদেরকে এই পৃথিবীতে আবাস দিয়েছেন । তাদের প্রত্যেককেই নফস, মন ও রিপু দিয়েছেন। দিয়েছেন নফস ও রিপুর চাহিদা, প্রেরণা ও আকাজ্কা । তাছাড়া নফস ও রিপুর চাহিদা ও প্রয়োজন তো একটার পর একটা লেগেই থাকে । ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।