আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ তাজা ঈমানের ডাক এর বাইরে জীবনধারার বিচিত্র আরও যত নাম শোনা যায় তার সবগুলোই এই দুই প্রকারেরই শাখা-প্রশাখামাত্র ৷ নফস্পূজারী জীবন হলো, কোন ব্যক্তি নিজেকে লাগামহীন এক উটের মতে চালিত করল । মন যা চাইল তাই করল । মন ও রিপুর অনুগত এই জীবনকেই নফসপূজারী জীবন বলে দ্বিতীয় প্রকার জীবন হলো, এক ব্যক্তি বিশ্বাস করে, নিশ্চয় তার একজন সৃষ্টিকর্তা আছেন। সৃষ্টিকর্তাই তার জীবনের মালিক, তার প্রকৃত শাসক । তার প্রয়োজন ও সমস্যাবলীর কথা তিনিই সর্বাধিক জ্ঞাত এবং তার পক্ষ থেকে জীবনযাপনের কিছু নীতিমালা দেয়া আছে যেগুলো মেনে চলা অনিবার্ধ ও অত্যাবশ্যকীয় । আমাদের ভারতবর্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ নামে একটি এঁতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর এঁতিহাসিক গুরুত্বকে আমি অস্বীকার করি না। কিন্তু পৃথিবীর ইতিহাসে আরেকটি এতিহাসিক কুরুক্ষেত্রের সন্ধানও আমরা পাই । সেটা অবশ্য এই কুরুক্ষেত্রের চেয়েও প্রাচীন। সেটা ছিল “নফ্সপূজারী আর আল্লাহপূজারীর' লড়াই এবং এই লড়াই চলছে অনবরত । এর কোন শেষ নেই । এই লড়াই বিশেষ কোন রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধও থাকেনি বরং এই লড়াই পৃথিবীর প্রতিটি রাজ্যে পা দিয়েছে । যুদ্ধের ময়দানকে অতিক্রম করে ঘর-দোর পর্যন্ত পৌছে গেছে। এ ছিল জীবন চলার দুটি পথ বরং দুটি আদর্শ এবং সর্বদাই এর একটি অপরটিকে পরাজিত করতে চেয়েছে। সম্মানিত নবী-রাসূলগণ সর্বদাই নিজ নিজ যুগের নিজ নিজ অঞ্চলের লোকদের এই আল্লাহ পূজারী” জীবনের পথে দাওয়াত দিয়েছেন। রিপু ও প্রবৃত্তির দাসত্বকে পরাজিত করে এক আল্লাহর দাসত্ প্রতি আহ্বান জানিয়েছেন। তারা যেখানে বিজয়ী হয়েছেন সেখানে এই আন্মাহপুজারী জীবন বিশ্বাসেরই বর্ণাঢ্য চর্চা ও অনুশীলন হয়েছে । তাই বলে নফসপূজার চেতনা কখনোই চিরতরে নিঃশেষ হয়নি; বরং যখনই সুযোগ পেয়েছে নড়ে উঠেছে। জীবন-বিশ্বীস গ্রাস করে নিয়েছে। পরাজিত করেছে শাশ্বত জীবনবোধ । দুর্ভাগ্য যে, আমরা এখন যে সময়টাতে বসবাস করছি এ সময়টা কিন্তু পরিপূর্ণভাবেই নফস্পূজারীর দখলে, রিপু ও কামতাড়নার অনুগত | মন ও নফসের জয় জয়কার এখন সর্বত্র । জীবনের সকল ক্ষেত্র, সকল অঙ্গন এখন নফস ও রিপুর কজায়। ঘর-দোর, বাজার-মার্কেট, অফিস-আদালত, শিল্প-কারখানা সর্বত্রই মন ও রিপুর বসন্তকাল চলছে। যেন একটি যৌবনপূর্ণ সমুদ্ব সমগ্র স্থল জগতজুড়ে বয়ে চলছে রাগিণী- তেজস্কিনীরূপে । আমরা সকলে গলাগলি করে ঝাপিয়ে পড়ছি সেই বহমান সমুদ্রে। ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।