আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চাই খোদার গোলামী বন্ধুরা আছে, হৃদয়ের ব্যথা সব খুলে দাও! বন্ধুগণ! আজ আমি আপনাদের সাথে কিছু মনের কথা বলব । কিছু হৃদয়ের কথা বলব । বলব এমনভাবে যেন আমি আপনাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে বসে কথা বলছি। আর যদি বাস্তবেও এটা সম্ভব হতো, তাহলে সত্যিই আমি আপনাদের প্রতিটি বন্ধুর সাথে আলাদাভাবে বসেই মনের এই কথাগুলো বলতাম । বলতাম এই কারণে, যাতে আপনারা আমার কথাগ্তলোকে বক্তৃতা মনে না করে এক বন্ধুর মনের কথা, বেদনার কথা এবং দরদভরা আন্তরিক আবেদন মনে করেন । কিন্তু কী করব! এটা তো আর সম্ভব নয়। সম্ভব হলে তো নির্বাচনের প্রার্থীরা অবশ্যই এটা করত । ইলেকশনে জয় লাভের জন্যে তারা সভা-সমিতি করতো না। কারণ এসব সমাবেশে তাদেরকে এমনসব কথা জনসমক্ষে বলতে হয় যা একান্তে নির্জনে বলাটাও অসুন্দর । নিজের প্রশংসা করতে হয়, নিজের মুখে নিজের যোগ্যতার দাবি করতে হয়, নিজের প্রশং নিজেকেই কাব্যিক করে শোনাতে হয় । তাই আপনাদের সমীপে এই আবেদনটুকু করব, আমার এই কথাগুলোকে স্টেজের বক্তৃতা মনে না করে হৃদয়ের আহ্বান মনে করবেন। মনে করবেন, এগুলো একান্তই আমার মনের কথা যা আপনাদেরকে বন্ধু হিসেবে বলতে চাই । দুই ধরনের জীবন সম্মানিত বন্ধুরা! নানা রঙের জীবনধারা বয়ে চলছে এই পৃথিবীতে । জীবনের ধরন ও মডেলের কোন অন্ত নেই। পাশ্চাত্যের জীবন, প্রাচ্যের জীবন । আধুনিক জীবন, প্রগতিশীল জীবন । সেকেলে জীবন, রক্ষণশীল জীবন । আরও কত রঙ্রর জীবন! কিন্তু প্রকৃত অর্থের জীবন দুই ধরনের । যথা -__ এক. নফসপুজারী জীবন । দুই. খোদাপুজারী জীবন । ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।