আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৩২ তাজা ঈমানের ডাক কিছুই নেই তাদের মধ্যে । তাদের ধর্মীয় ও আত্মিক জীবনের অবসান হয়েছে আরও পূর্বেই । তাদের জীবনের শিকড়ে পানি নেই । আজ পৃথিবীর কোন শক্তি ও ব্যক্তি কিংবা কোন ইসলাহ ও সংশোধনী বিপ্লবই তাদের মধ্যে প্রকৃত রূহ ও প্রাণ সৃষ্টি করতে অক্ষম ৷ তাদের মধ্যে নতুন করে প্রাণের সৃষ্টি করার চেয়ে বরং নতুন কোন সম্প্রদায়ের সৃজন ও নির্মাণ অনেকটা সহজ । আর যারা এই মৃত সম্প্রদায়ের মধ্যে নবজীবন সৃষ্টির জন্য সাধনা করেছেন তারা বর্তমানকালের অসংখ্য উপায়-উপকরণ সত্ত্বেও ব্যর্থ হয়েছেন। কারণ, তাদের মধ্যে ঈমান, একীন, বিশ্বাস ও দ্বীনী রূহ নেই। দ্বীনী রূহ ও আত্তিক প্রাণের উৎস অনেক পূর্বেই শুকিয়ে গেছে। জীবনের গ্রন্থি বহু পূর্বেই কেটে গেছে । কোন বৃক্ষের শিকড় কেটে গেলে কি আর পানি ঢেলে তার পত্র-পল্লপব সতেজ করে রাখা যায়? ফিরে যেতে হবে হাকীকতের দিকে তবে এই উম্মতে মুসলিমার জীবনের উৎস শুকায়নি। তাদের জীবন ও বিশ্বাসের শেকড় কেটে যায়নি; বরং এখনো তারা শেকড়ের সাথেই গ্রন্থিত । আর সেই উৎস হলো, আন্মাহ ও তার রাসূলের প্রতি ঈমান। আখেরাত ও হিসাব-কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ ও তার রাসূলের প্রতি অকুষ্ঠ স্বীকৃতি। আজকের এই পতিত যুগেও আল্লাহ ও তদীয় রাসূলের সাথে এই উম্মতের যে সম্পর্ক তা অন্য যেকোন সম্প্রদায়ের বিশিষ্টজনদের ভাগ্যে জুটেনি। এই পতনের যুগেও তাদের মধ্যে ঈমান ও ইসলামের যতটুকু হাকীকত পাওয়া যায় তা অন্য কোন ধর্মাবলম্বীদের মধ্যে পরিপূর্ণভাবেই অনুপস্থিত । মুসলমানদের আসমানী কিতাব (কুরআনে কারীম) এখনো সংরক্ষিত। তাদের হাতেই আছে সে কিতাব । তাদের পয়গাম্বরের পবিত্র জীবন আজও হাজারো-লাখো মানুষের হৃদয়ে অগ্নি সৃষ্টি করতে সক্ষম । সময়ের বিরুদ্ধে বিপ্লবী করে তুলতে সক্ষম। পবিত্র সীরাত আজও সুরক্ষিতভাবে উম্মতের হাতে আছে। তাদের চোখের সামনে আছে সাহাবায়ে কেরামের জীবন । তাদের জীবন বিপ্রব, তাদের বিপ্রবী জীবন ছোয়ায় রূপান্তরিত বিশ্ব-ইতিহাস মুছে যায়নি মুসলমানদের হৃদয় থেকে । এগুলোই তাদের জীবন-উৎস। তাদের জীবনের উষ্ণতা ও আলোকময়তার কেন্দ্রও এগুলোই । এখন শুধু সুরতকে হাকীকতে রূপান্তরিত করা । এই প্রয়োজনটুকুর উপলব্ধিকে ব্যাপক থেকে ব্যাপকতর করে 'তোলা । উত্স ও কেন্দ্রের সুতোয় নতুন ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।