আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ৩১ করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের থেলাফতী শাসনক্ষমতা দান করেছিলেন। এবং আল্লাহ কর্তৃক নির্বাচিত তাদের দ্বীন-ধর্মকেও প্রতিষ্ঠিত করবেন এবং তাদের ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করবেন ।' [আন-নূর ঃ ৫৪] এই সকল অনুগ্রহ ও দান সবকিছুই নির্ভরশীল ঈমান ও নেক আমলের ওপর । তারপরও শর্ত আরোপ করা হয়েছে, তাদেরকে ইসলামের হাকীকতের দি না রানা চুরিকাজ নান রিজজনাজিগ্ড নিন ল করবে না।' ৬০৭ 4 উম্মতের সবচেয়ে বড় খেদমত এই সময় উম্মতের সবচেয়ে বড় কাজ ও সবচেয়ে বড় খেদমত হলো, উম্মতের অধিকাংশ সদস্যকে সূরত থেকে হাকীকতের দিকে টেনে আনা । চিত্র থেকে প্রকৃত দ্বীনের দিকে ডেকে আনা । ইসলামের ছবি ও চিত্রের মধ্যে ইসলামের রূহ ও হাকীকত সৃষ্টি করতে চেষ্টা করা । এটাই এখন সবচে' বড় কাজ। এরই ভিত্তিতে অবস্থার পরিবর্তন হবে, ফলাফল নির্ধারিত হবে । বিশ্বময় মুসলিম মিল্লাতের যে নাযুক পরিস্থিতি তা এই সূত্রেই গ্রন্থিত । হযরত ঈসা (আ)-এর ভাষায় £ এই মুসলিম উম্মাহ হলো এই মর্তজগতের জন্য লবণস্বরূপ। খাবারের স্বাদ নির্ভর করে লবণের ওপর । আর লবণের স্বাদ নির্ভর করে লবণাক্ততার ওপর । তাই যদি লবণ লবণাক্তই না হয় তাহলে তার কি মূল্য আছে বলুন। তারপর খাবারকে সুস্বাদু বানাবার আর কী উপায় থাকে? বর্তমান পৃথিবীর সমগ্র জীবনই যেন ছন্দহীন। প্রাণ নেই কোথাও । নির্মলতা নেই। কারণ, উম্মতের অধিকাংশজনই হাকীকতশূন্য । আত্মাহীন, প্রাণহীন । তারপর জীবন ও কর্মে প্রাণ আসবে কোথেকে? হাকীকত আসবে কোথেকে? শিকড় শুকিয়ে গেছে তাদেরও পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের অবস্থাও তখৈবচ। হাজার হাজার বছর ধরে তারা তাদের মাযহাব ও ধর্মের হাকীকত থেকে ছিন্ন হয়ে পড়েছে । অবশিষ্ট আছে কিছু প্রাণহীন রুসূম ও রেওয়াজ । সামাজিক কিছু অনুষ্ঠান ছাড়া আর ধর্ম বলতে ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।