আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২৮ তাজা ঈমানের ডাক আজ পৃথিবী জুড়ে মুসলমানদের পতন ও পরাজয়ের সয়লাব চলছে । ইতিহাসের পাতায় যে জমা পড়ে আছে পরাজয় ও পতনের অসংখ্য কাহিনী- এগুলো মূলত সূরতের পতন, হাকীকতের পতন নয় ৷ হাকীকতের পতন হয় না। সুরত আমাদের বারবার অপমানিত করেছে। পরাজয়ের বিষ সংবাদ শুনিয়েছে বারবার । এতে ভুল ছিল আমাদের । আমরা অসহায় সূরতের ওপর হাকীকতের দায়িতৃটা চাপাতে চেয়েছি। অসহায় কাকতাড়ুয়ার ওপর কি কোন সবল মানুষের বোঝা চাপানো যায়! অবশেষে বেচারা সূরত তো পতিত হয়েছেই। সঙ্গে আমাদের সম্মান, গৌরব ও এতিহ্যের অস্্রালিকাসহই পতিত হয়েছে। দীর্ঘদিন হলো ময়দানে ইসলামের হাকীকত অনুপস্থিত দীর্ঘকাল ধরে ইসলামের সূরত ও চিত্র পরীক্ষার মুখোমুখি । যুদ্ধের ময়দানে মার খাচ্ছে প্রতিদিন । বারবার পরাজিত হচ্ছে, আর ইসলামের হাকীকত অনর্থক বদনাম হচ্ছে। পৃথিবীর দৃষ্টিতে অপমানিত হচ্ছে ইসলামের হাকীকত । পৃথিবীর তাবৎ বেঈমানরা ভাবছে, আমরা ইসলামকে পরাজিত করছি। তারা তো জানে না, দীর্ঘ দিন হলো প্রকৃত ইসলাম নেই। ইসলামের চিত্রটা এখন ময়দানে । কাকতাড়ুয়ার সাথে তারা লড়াই করছে আর ভাবছে বীরযোদ্ধা কোন আদম সন্তানকেই বুঝি পরাজিত করে দিয়েছে । আজ যে বিশ্বজুড়ে লড়াই হচ্ছে সেটা প্রকৃত মুসলমানের সাথে নয় । লড়াই হচ্ছে মুসলমানদের সুরত ও চিত্রের সাথে । ইউরোপীয় জাতি-গোষ্ঠীর বিরুদ্ধে তুকীরা ময়দানে নেমেছে, কিন্তু ইসলামের একটি টিলা রূপ নিয়ে। শরীর তার নেহাত দুর্বল। দুর্বল ও টিলা এই জাতি বেশিক্ষণ মোকাবিলা করতে পারেনি । ফিলিস্তীনে সমগ্র আরব কওম ও রাষট্রশক্তিসমূহ মিলে লড়াইয়ে নেমেছে ইহুদীদের বিরুদ্ধে । কিন্তু তাদের মধ্যে না আছে ইসলামের হাকীকত, না আছে শাহাদাতের অসীম প্রেরণা; না আছে জিহাদী জোশ, না আছে ঈমানী বল। তারা বরং আরব জাতীয়তাবাদের নেশায় বিভোর । নাম আছে সাথে ইসলামের ৷ ইসলাম বলতে শুধু এইটুকুই। কিন্তু এই নিষ্প্রাণ চিত্র হাকীকতহীন সুরত ইহুদীদের জঙ্গীশক্তি, কৌশল ও অস্ত্রের নিপৃণ এস্তেমালের মোকাবিলায় বেশিক্ষণ দীড়াতে পারেনি । কারণ, সূরত কখনোই হাকীকতের মোকাবিলা করতে পারে না। চিত্র কী করে জীবন্তজনের বিরুদ্ধে লড়াই করবে? ইহুদীদের মধ্যে তো হাকীকত আছে, হোক সে হাকীকত ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।