আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ২৭ নিয়েছে সূরত। এটা এখনকার কথা নয়। শত শত বছরকার পুরানো কথা এটা । শত শত বছর ধরে সূরত হাকীকতের স্থান দখল করে আছে। দীর্ঘ সময় পর্যন্ত দর্শকরা সূরতকে হাকীকত মনে করে ধোকা খেয়েছে এবং সূরতকে হাকীকত মনে করে দূরে সরে রয়েছে। ভয় করেছে। নিরাপদ স্থানে অবস্থান করেছে। কিন্তু কেউ একজন এসে যখন সাহস করে সেই সূরতকে স্পর্শ করেছে তখন টের পেয়েছে ভেতরে ফীকা । উপরে হাকীকতের আবরণ মাত্র । মূলত হাকীকত নেই । হাকীকত এখন গায়েব। জন্য কাকতাড়ুয়া বসায় । এক খণ্ড কাঠ বা বাশের গায়ে জামা পড়িয়ে দাড় করিয়ে দেয় ফসলি জমির মাঝখানে । একে দেখে পাখি ও অন্য প্রাণীরা মনে করে কোন মানুষ হয়তো এখানে দীড়িয়ে রাখালী করছে। কিন্তু যদি কোন শেয়ানা কাক বা অন্য কোন প্রাণী বা গৌয়ার কোন জানোয়ার সাহস করে সেই জমিতে চলে যায় তাহলে বলার অপেক্ষা রাখে না কাকাতাড়ুয়া তাকে কিছুই করতে পারবে না। অতঃপর স্বাভাবিকভাবে সকল পশু-পাখি ঝাঁপিয়ে পড়বে সেই ক্ষেত্রে এবং অবশেষে তাকে ধ্বংস করেই ছাড়বে । ইতিহাস বলে, মুসলমানদের সাথে ঠিক এই ধরনের আচরণ-ই চলছে । তাদের সূরত যখন হাকীকতে রূপান্তরিত হয়েছিল তখন তাদের রক্ষা ও নিরাপত্তা নিয়ে কোন ভাবনা ছিল না। তাদের হাকীকতই তাদেরকে হেফাযত করেছে। পৃথিবীর সকল জাতিই তাদেরকে ভয় করেছে। কেউ তাদের কাছে আসার হিম্মত করেনি । ইসলাম ও ইসলামের হাকীকত ও তার ঘটনাবলী সবই ছিল তাদের স্থৃতিপটে জীবন্ত বাস্তবতা । কেউ মুসলমানদের ওপর হামলা করতে সাহস পেত না। অবশেষে যখন হাকীকতের স্থান দখল করে নিল সৃূরত ও নিষ্প্রাণ ছবি, তখনও তাদের প্রতি ভয় রইল সকলের । কিন্তু সেটা আর কত দিন । তাতারীরা যখন বাগদাদে হামলা করে বসল, বছর বছর ভয় ও শংকার পর অবশেষে যখন মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেই পড়ল তখন নেকাব খুলে গেল সূরতের। মুসলমানদের মান-সম্মান ধুলায় লুটালো। কাকতাড়ুয়ার স্বরূপ যখন উন্মেচিত হয়ে যায় তখন কি আর তার কোন মূল্য থাকে? আজ মুসলমানদের অবস্থাও তাই। ইসলামের সূরত চিত্ররূপ আজ তাদের রক্ষা করতে অক্ষম । তারা এখন চারদিক থেকেই হামলার শিকার । এখন মুসলমানদের রক্ষার জন্য প্রয়োজন ইসলামের হাকীকত, ঈমানের হাকীকত ৷ ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।