২৬ তাজা ঈমানের ডাক কঠিন কথা আমরা উচ্চারণ করছি! এই হাকীকত সম্পর্কে যার বিন্দুমাত্র ধারণা আছে সে যখন নিজেকে মুসলমান বলে দাবি করবে তখন সে সত্যিই উপলব্ধি করবে কত বড় দাবি সে করছে। “যখন বলি, আমি মুসলমান! যখন ভাবি “লা-ইলাহা” সংকটগু তখন কেঁপে ওঠি অজান্তেই ॥ ” আমরা জানি আখিরাত সত্য । বেহেশত-দোযখ এক অকাট্য বাস্তবতা । মৃত্যুর পর নির্ঘাত আবার উঠতে হবে জীবন্ত হয়ে । কিন্তু সাহাবায়ে কেরামের এই জানার মধ্যে যে হাকীকত ছিল তা কি আমাদের মধ্যে আছে? এই হাকীকতের ফসল এই ছিল- এক সাহাবী খেজুর খেতে খেতে এই বলে খেজুরের পুটলী ছুঁড়ে মারছেন- খেজুর শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারব না। এটা অনেক দীর্ঘ সময় । অতঃপর ছুটে যান ময়দানে এবং শাহাদাতের সুধা পানে ধন্য করেন জীবন। এর কারণ হলো বেহেশত তাদের কাছে একটা হাকীকত ছিল। সেই হাকীকত প্রতিষ্ঠিত ছিল তাদের অন্তরে । আর প্রতিষ্ঠিত ছিল বলেই তীরা কসম করে বলতে পারতেন-আমি উহুদ পাহাড়ের ওই দিক থেকে বেহেশতের সুগন্ধি পাচ্ছি ইয়ারমুকের যুদ্ধের সময় এক সাহাবী হযরত আবু উবায়দা (রা.)-এর খেদমতে এসে বলেন £ আমীর! আমি সফরের জন্য প্রস্তুত । কোন সংবাদ আছে? আবু উবায়দা (রা.) বললেন, “হ্যা? অবশ্যই সংবাদ আছে। আমীরুল মুমিনীনকে আমার সালাম বলবে এবং বলবে, আপনি আমাদেরকে যেসব ওয়াদা করেছিলেন তার সবটিই পূর্ণ হচ্ছে।' এই হলো একীন ও বিশ্বাসের হাকীকত । বলুন, এই হাকীকতকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি এই পৃথিবীতে আছে? অধিকন্তু এই বিশ্বাসে বলীয়ান যে জামাত যে গোষ্ঠী তাদেরকে পরাজিত করতে পারে এমন শক্তিই বা কোথায়? ইসলামের হেফাযতের জন্যে সূরত-ই যথেষ্ট নয় ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যে বিপ্রব হয়েছে তা হলো, এই উম্মতের একটি বড় অংশ বরং সন্ভবত সবচেয়ে বড় অংশে হাকীকতের স্থান দখল করে ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।