আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ২৫ তো হাকীকত। সেসবের মোকাবেলা শুধু বাহ্যিক নামায করতে পারে না। এর মোকাবিলা করতে পারে নামাযের হাকীকত । আজ আপনার আমার নামায সামান্য কোন হাকীকতকেও মোকাবিলা করতে পারে না। কারণ আমাদের নামাযে হাকীকত নেই । আছে কেবল নামাযের বাহ্যিক চিত্রটা। ইয়ারমুকের যুদ্ধের ঘটনাও আপনাদের অজানা নয়। এ যুদ্ধে মুসলমান সৈনিকের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার । বিপক্ষে রোমকসৈন্য ছিল কয়েক লাখ। এই যুদ্ধে এক খৃষ্টান (যে কিনা মুসলমানদের পতাকা তুলে লড়াই করছিল)-এর মুখ থেকে অলক্ষ্যে বেরিয়ে এলো- রোমক সৈন্যদের সংখ্যার কি কোন হিসেব-নিকেশ আছে? সঙ্গে সঙ্গে হযরত খালিদ (রা.) বললেন ঃ খামোশ! যদি আমার ঘোড়া আশকার-এর “সুম' ঠিক থাকতো তাহলে আমিই রোমকদের কাছে পয়গাম পাঠাতাম, যত সৈন্য আছে তার সমপরিমাণ আরও সৈন্য নিয়ে এসো । আমরা প্রস্তুত। আচ্ছা, বলুন তো! হযরত খালিদ (রা.)-এর মধ্যে এই বিশ্বাস ও দৃঢ়তা কোথেকে এলো? তিনি কেন রোমকদের এই বিশাল সৈন্য সংখ্যাকে কোন পাত্তাই দিচ্ছেন না? কারণ একটাই । তার এবং তার সঙ্গীদের মধ্যে ইসলামের হাকীকত ছিল এবং তারা এও জানতেন, তাদের বিরুদ্ধে রোমকদের যে বিশাল খ্যা এগুলো শুধুই সূরত ছবি ও আকৃতি । এগুলোর মধ্যে কোন হাকীকত নেই । তাই এই লক্ষ সংখ্যার আকৃতি ইসলামের হাকীকতের সামনে দাড়াতে পারবে না। আমরাও অবশ্যই কালিমা পড়ি । আমরা সকলেই কালিমার অর্থও জানি । কিন্তু এটা কালিমার হাকীকত নয় । হাকীকত অন্য কিছু । সেই হাকীকত এই শব্দ ও শব্দের অর্থেরও অনেক উর্ধ্বে । সাহাবায়ে কেরামের (রা.) মধ্যে কালিমার হাকীকত ছিল । তারা যখন “লা-ইলাহা ইন্রাল্রাহু' বলতেন তখন তারা বাস্তবেও একথা মনে করতেন- আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নেই। প্রেম ও ভয়, প্রীতি ও কীর্তির উৎস তো তিনিই । আল্লাহ ছাড়া আর কারও ওপর আশা-ভরসা করা যায় না। আল্লাহ ছাড়া আর কোন অস্তিত্ই প্রকৃত অস্তিত্ব নয় । বলুন, আমাদের অন্তরে কি কালিমার এই হাকীকত আছে? আমাদের মগজ ও চিন্তায় কি এই আস্থা ও বিশ্বাস আছে? আমাদের এই জীবন ও কণ্ঠে কি এসব চিন্তা ও আবেদন কোন শিকড় গড়তে পেরেছে? যদি আমাদের মধ্যে এসব হাকীকত থাকতো তাহলে আমরা এই কালিমা উচ্চারণ করার সময় উপলদ্ধি করতাম- কত বড় কথা, কত ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।