২৪ তাজা ঈমানের ডাক অক্ষম । আমরা কিছুকাল পূর্বেও বিভিন্ন হাঙ্গামার সময় লক্ষ্য করেছি, কাল্পনিক আশংকার ভিত্তিতে মানুষ ইসলামের সূরত ও বাহ্যরূপ পর্যন্ত বদলে ফেলেছে। মুসলমানরা মাথায় শিখদের মতো বেণী বেধেছে । অনৈসলামিক অনেক ইউনিফরম গ্রহণ করেছে । কারণ, এই অসহায়দের কাছে শুধু ইসলামের রূপটাই ছিল, হাকীকতবিহীন রূপ এই ময়দানে অবতীর্ণ হতে পারেনি । আপনি একথাও হয় তো শুনেছেন- বিখ্যাত সাহাবী হযরত সুহাইব রূমী (র) যখন হিজরত করে যাচ্ছিলেন তখন মক্কার কাফেরগোষ্ঠী তাকে পথে আটকে ধরল । তারা বলল, সুহাইব! তুমি যেতে পার । তবে এই সম্পদ নিতে দেব না। কারণ, এই সম্পদ তুমি আমাদের শহরে বসেই তৈরি করেছ। এবার হাকীকতের সাথে লড়াই বাধল হাকীকতের। একদিকে সম্পদের হাকীকত, অন্যদিকে ইসলামের হাকীকত। যুদ্ধে ইসলামের হাকীকত জয়লাভ করল সম্পদের হাকীকতের ওপর । যদি ইসলামের হাকীকত না হয়ে সুরত হতো, ছবি হতো-_ তাহলে ছবি সম্পদের হাকীকতকে জয় করতে পারতো না । কারণ, ছবি কখনোই হাকীকতকে পরাজিত করতে পারে না। হযরত আবু সালামা (রা.)-এর ঘটনাও তো শুনেছেন। তিনি যখন হিজরত করছেন তখন মক্কীর কাফেররা তার পথ আগলে ধরল ৷ বলল, তুমি যেতে পার। তবে আমাদের মেয়ে উম্মে সালামাকে নিয়ে যেতে পারবে না। এখানেও সংঘাত সেই হাকীকতের । একদিকে ইসলামের হাকীকত, অন্যদিকে স্ত্রীর ভালবাসার হাকীকত। কিন্তু প্রকৃত মুমিনের অন্তরে ইসলামের হাকীকত অন্য সকল হাকীকতের চেয়ে শক্ত ও প্রবল হয় । সবচেয়ে গভীর ও প্রতিষ্ঠিত হয় । তাই তিনি স্ত্রীকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে একাকী মদীনায় চলে এলেন । বলুন, ইসলামের ছবি ও সূরতের মধ্যে স্ত্রীকে ছেড়ে দেয়ার মত শক্তি ও ক্ষমতা আছে? বরং আমরা তো দেখেছি এর বিপরীত । দেখেছি মানুষ স্ত্রী-পুত্রদের জন্য ইসলাম পর্যন্ত ছেড়ে দেয়। ইসলামের সুরত ও বাহ্যপরিচয়ের তারা বিন্দুমাত্র পরোয়া করো না। হযরত আবু তালহা (রা.)-এর ঘটনাই শুনুন। তিনি তার বাগানে দাড়িয়ে নামায আদায় করছিলেন। ঠিক তখন তার বাগানে ক্ষুদ্র একটি চড়ুই ঢুকে পড়ল। এবং সেটা বেরিয়ে যাবার কোন পথ ছিল না। ঝাপটা-ঝাপটি করছিল । হযরত আবু তালহার ধ্যান ভেঙে গেল। নামায শেষ করে তিনি সম্পূর্ণ বাগানটাই আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কারণ, হাকীকতে নামায এই সামান্য অংশীদারিত্কেও মেনে নিতে পারে না। কেননা, বাগানের তো একটা হাকীকত আছে। বাগানের শ্যামলিমা রূপ, ফসলি দৃশ্য, তার মোটা অংকের মূল্য- এসবই ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।