তাজা ঈমানের ডাক ২৩ ইসলামের হাকীকত আপনি নিশ্চয় হযরত খুবাইব (রা.)-এর ঘটনা শুনেছেন? তাকে শূলে চড়ানো হয়েছে। চারদিক থেকে তীর-বর্শা তাকে জর্জরিত করতে আরন্ত করেছে । খাবলে খাবলে আলাদা করে নিচ্ছে তার শরীরের তাজা গোশত । ধের্য ও সাহসের সাথে তিনি মোকাবিলা করে যাচ্ছেন নির্যাতনের | ভয়ংকর এই নির্যাতনের সময়ই তাকে বলা হলো, যদি. তোমার স্থানে এখন রাসূলুল্লাহ সাল্রান্সাহু আলাইহি ওয়া সাল্লামকে স্থাপন করা হয় তাহলে কি তুমি রাজি আছো? তিনি ব্যথিত কণ্ঠে প্রত্যয়ের সাথে উত্তর দিলেন_ এ তো অনেক বড় কথা! যদি আমাকে ছেড়ে দেয়া হয় আর তার পরিবর্তে হযরত (সা.)-এর পায়ে একটি কাটাও ফোটে আমি তাতেও রাজি নই । আপনারাই বলুন, একি ইসলামের সূরত ছিল? ইসলামের ছবি ও চিত্রই কি হযরত খুবাইবকে শুলের মঞ্চে এই পাহাড়ময় দৃঢ়তা দান করেছিল, মুখে উচ্চারণ করবার ক্ষমতা দিয়েছিল এই প্রত্যয় কঠিন পবিত্র বাক্যঃ না! এ ছিল ঈমানের হাকীকত । এ ছিল ইসলামের হাকীকত । এই হাকীকত-ই তাদের সকল যন্ত্রণা, সকল নির্যাতন, সকল ঘা ও ক্ষতে সান্ত্বনার, ধৈর্ষের ও জয়ের প্রলেপ মেখে দিত । এই হাকীকতই বর্শার প্রতিটি আঘাতের মুহূর্তে তাদের চোখের সামনে বেহেশতের চিত্র এনে তুলে ধরতো । বলে দিত, তোমার এই কষ্ট, এই যন্ত্রণা তো কয়েক মুহূর্তের জন্য মাত্র । অথচ এর অনন্ত-অসীম প্রতিদান বেহেশতে তোমার জন্যে অপেক্ষমাণ । আল্লাহর রহমত নেয়ামত তোমার পথ চেয়ে আছে। তুমি যদি নশ্বর এই বদনের ওপর বয়ে চলা এই কষ্টকে বরণ করে নিতে পার তাহলে অবিনশ্বর অনন্ত অসীম সুখ ও শান্তি ভোগ করবে তুমি খোদার বেহেশতে । এই ছিল মুহব্বত ও ভালবাসার হাকীকত । তাই যখন তাকে বলা হয়েছিল, তোমার স্থানে আল্লাহর রাসূলকে স্থাপন করতে কি তুমি প্রস্তুত? তুমি কি রাজি? তখন তার সামনে হযরত (সা.)-এর পবিত্র চেহারা মোবারক বাস্তবরূপ ধরে উপস্থিত! তাই তিনি বরদাশত করতে পারেননি, তার পবিত্র কদমে একটি কাটা পর্যন্ত ফুটবে! এই ছিল কিছু পবিত্র ও সম্মানিত বাস্তবতা ও হাকীকতের উপমা যা খুব সহজেই কষ্ট, যন্ত্রণা ও নির্যাতনের হাকীকতকে পরাজিত করতে সক্ষম হয়েছিল । কারণ, তাদের ইসলাম ছিল হাকীকত । ইসলামের সূরত, রূপ ও ছবির মধ্যে কোন কালেই কোন হাকীকতকে পরাজিত করার ক্ষমতা ছিল না, এখনও নেই। ইসলামের কৃত্রিম কষ্ট রূপ তো দূরের কথা কষ্টের কল্পনাকেও মোকাবিলা করতে ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।