আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২২ তাজা ঈমানের ডাক নামাযের জন্য গরম বিছানা থেকে তুলে আনতে পারে না। যে কালিমা সারা এই কালিমা আপনাকে আপনার একটি সামান্য শখের আয়োজন থেকেও সরিয়ে আনতে পারে না। এর মূল কারণ হলো, সে ছিল কালিমার হাকীকত। হাকীকত কালিমার সেইসব অলৌকিক অবদানকেই আমরা ইতিহাসের পাতায় পড়ি । আর এ হলো কালিমার সূরত, যা আমরা প্রতিদিন অনুক্ষণ লক্ষ করি, অবলোকন করি। কিন্তু আমরা ভুল যেটা করি তাহলো, সাহাবায়ে কেরামের ইতিহাসকে নিজেদের গায়ে জড়াতে চাই । তাদের ইতিহাসের রূপকে আমাদের জীবনে ছড়াতে চাই । উভয় জীবনকে আমরা এক করে দেখতে চাই । তাদের জীবন পোশাক কি আমাদের গায়ে ফিট হবে? হবে না, হয়ও না । তাই তাদের ইতিহাস ও জীবনধারার আলোকময় পোশাকে যখন নিজেদের আবৃত করতে চাই এবং স্থানে স্থানে ঝুল পড়ে যায়, কোথাও অতিরিক্ত টিলে, কোথাও সংকীর্ণ দেখতে পাই তখন অভিযোগ করি, তাজ্জব করি, বলি- আহা! এমন হলো কেন? তারাও কালিমা পড়তো, আমরাও কালিমা পড়ি । তারাও নামায পড়তো, আমরাও নামায পড়ি। তাহলে তাদের জীবনে যে অলৌকিক ও বিস্ময়কর ঘটনারাজির বিকাশ ঘটতো সেটা আমাদের জীবনে ঘটে না কেন? তারা যেসব অলৌকিক ফল ও ফসল লাভ করতো আমরা তা পারি না কেন? বন্ধুরা! অযথাই নিজেদের ধোকায় ফেলো না! তাদের মধ্যে তো কালিমার হাকীকত ছিল আর এখন আছে সুরত । তাদের মধ্যে ছিল ঈমানের হাকীকত, আর এখন আছে ঈমানের চিত্র । তাদের মধ্যে ছিল নামাযের হাকীকত, এখন আমাদের মধ্যে আছে নামাযের ছবি । যেভাবে তেঁতুলের বিচি থেকে আমফল আশা করা অর্থহীন; বোকামি, তেমনি ছবি ও সূরত থেকে হাকীকতের বৈশিষ্ট্য ও অবদানের আশা করাও অনর্থক ও নফসের ধোকা ছাড়া আর কিছুই নয়। ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।