তাজা ঈমানের ডাক ২১ ইসলামে সন্তান লালন-পালন সম্পর্কে এত আইন-কানুন কেন? সন্তানের প্রতি যত ও তার শিক্ষা-দীক্ষার প্রতি এত গুরুত্বারোপ কেন? কেন এসবের এত মর্যাদা? মানুষের প্রাকৃতিক আবেদন, শারীরিক কামনা-বাসনাও একটি হাকীকত । হাকীকত বলেই তাকে নিয়ে জগৎ সংসারে কত আয়োজন, কত ঘটন-অঘটন। আমরা আগেই বলেছি, কোন সূরত কোন হাকীকতকে পরাজিত করতে পারে না। অবশ্য হাকীকত সহজেই যে কোন সূরতকে পরাজিত করতে পারে। কিন্তু যদি হাকীকতে হাকীকতে লড়াই হয় তখন ছোট হাকীকত পরাজিত হয় বড় হাকীকতের কাছে এবং এটাই স্বাভাবিক । আর এ কারণেই পার্থিব এই জগতের মধ্যে যত রকমের হাকীকত আছে এই সমস্ত হাকীকতকে পরাজিত করতে হলে চাই এক অতি উন্নত শক্তিশালী হাকীকত । কোন সূরত তার মোকাবিলা করতে পারবে না। হাকীকত চাই যত বাতিল ও ভ্রান্তই হোক না কেন তাকে জয় ও পরাজিত করতে হলে প্রয়োজন আরেক হাকীকত । ঈমানের হাকীকত, ইসলামের হাকীকত, বিশ্বাসের হাকীকত, ধর্ম ও চিন্তার হাকীকত । ইসলামের বাহ্যিকরূপ যতই পবিত্র হোক না কেন, তার দ্বারা এইসব হাকীকতকে জয় করা আদৌ সম্ভব নয়। কারণ, একদিকে হাকীকত, অন্যদিকে সূরত। একদিকে আকৃতি, অন্যদিকে প্রকৃতি । সত্যি করে বলতে গেলে বর্তমান পৃথিবীতে আমরা এই দৃশ্যই দেখছি প্রতিদিন । আমরা দেখছি, ইসলামের সূরত ও বাহ্যরূপ ছোট ছোট হাকীকতের সাথেও কুলিয়ে উঠতে পারছে না। জয়ী হতে পারছে না। কারণ, সূরতের মধ্যে কোন শক্তি নেই, বীর্য নেই। আমাদের এই সূরত ও বাহ্য ইসলাম, রূপমাত্র কালিমা, রূপমাত্র নামায, রূপমাত্র রোযা আমাদের সামান্যতম কামনা থেকেও বিরত রাখতে পারছে না। আমাদের ছোট-খাটো অভ্যাসকেও পরাজিত করতে পারছে না। এসব বূপমাত্র ইবাদত আমাদের সামান্য মৌসুমী বৈরিতা ও সামান্যতর রিপু ও নফসের চাহিদাকে মোকাবিলা করার শক্তিও জোগাচ্ছে না। আমরা জানি, এই সামান্য একটি কালিমাই তো এক সময় গর্দান বিসর্জন দেয়ার মত শক্তি রাখতো! এই কালিমাই তো এক সময় আল্লাহর পথে সন্তান-সন্ততি অকাতরে বিলিয়ে দেবার হিম্মত ও মনোবল রাখতো । এই কালিমা এক সময় স্বীয় মাতৃভূমি ছাড়ার শক্তি যোগাত, ফাসির মঞ্চে তুলে ধরতো তার বাহককে অকুণ্ঠচিত্তে। আর আজ! আজ সেই কালিমা সামান্য শীতের মৌসুমে ড/৬/৬/.9110001109.001)
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.