২০ তাজা ঈমানের ডাক আমি যে কথা বলতে চাই তাহলো, সুরত ও বাহ্যরূপ কখনো হাকীকত এবং প্রকৃত শক্তির মোকাবিলা করতে পারে না। শিল্পের ছোয়ায় উন্নীত কোনরূপ বাহ্যিক আকৃতির মধ্যে কখনো প্রকৃত জিনিসের বৈশিষ্ট্য খুজে পাওয়া যায় না। সূরত কখনো হাকীকতের সাথে যুদ্ধ করতে পারে না, জয়ী হতে পারে না হাকীকতের বিরুদ্ধে । সুরত কখনো হাকীকতের ভার বহন করতে পারে না। সুরত যদি কখনো হাকীকতের মোকাবিলায় অবতীর্ণ হয় তাহলে তাকে পরাজিতই হতে হবে। কোন সূরতের ওপর যদি হাকীকতের বোঝা তুলে দেয়া যায় তাহলে তা মাটির সাথে মিশে যাবে, আপন অস্তিত্ব হারিয়ে বসবে । সূরত ও হাকীকতের এই ব্যবধান সর্বত্রই দৃশ্যমান। সর্বত্রই সূরতকে হাকীকতের সামনে পরাজিত হতে হয়। এমনকি বিশালকায় কোন সূরতের বিরুদ্ধেও যদি ছোট্র ও ক্ষুদ্র কোন হাকীকত দীড়িয়ে যায় তাহলেও পরাজিত হতে হবে সূরতকেই। বিজয় হবে হাকীকতের। কারণ অতি ক্ষুদ্রকায় একটি হাকীকতও শক্তিতে, বীরতে, সাহসে, বিজয়ে বৃহৎকায় অনেক সূরতের চেয়ে বড়। হাকীকত হলো একটি প্রকৃত সমৃদ্ধ অস্তিত্ব । একটি বাস্তব শক্তি । আর সূরত হলো একটি কল্পনামাত্র। একটি দুর্বল দুগ্ধপায়ী শিশু ও ভূষিভর্তি একটি নকল বাঘকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে । ধরাশায়ী করতে পারবে । কারণ বাচ্চাটি যত ছোটই হোক, তার ভেতর হাকীকত আছে। বাস্তব শক্তি আছে। আর বাঘটি দেখতে যত বড়ই হোক সে একটি সূরত মাত্র । একটি ব্যাপ্বচিত্র মাত্র । তাই এই সূরত ও চিত্রবাঘ একটি দুর্বল শিশুর কাছেও পরাজিত হতে বাধ্য । নফসের ধোকা এই পৃথিবীটা হলো কিছু হাকীকতের সমষ্টিরূপ। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি বস্তুকেই হাকীকতসমৃদ্ধ করে সৃষ্টি করেছেন। সম্পদের মধ্যে হাকীকত দিয়েছেন। স্বভাবগতভাবেই মানুষ সম্পদকে ভালবাসে । সম্পদের প্রতি আকর্ষণ অনুভব করে । যদি সম্পদের মধ্যে কোন হাকীকতই না থাকতো তাহলে সম্পদ সম্পর্কে এত বিধি-নিষেধ কেন? তার প্রতি এত উথলে ওঠা আকর্ষণ কেন? সন্তানও একটি হাকীকত । তাই মজ্জাগতভাবে মানুষ সন্তানকে ভালবাসে, সন্তানের সাথে তার নিগুঢ় বন্ধন। সন্তান যদি কোন হাকীকত-ই না হতো তাহলে ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।