সুরত এবং হাকীকত আকৃতি ও প্রকৃতির মধ্যে অনেক বড় ব্যবধান যেকোন জিনিসের দুটি দিক থাকে । একটি তার বাহ্যিক সুরত ও আকৃতি, অপরটি হলো তার হাকীকত ও প্রকৃতি। এই দুইটির মধ্যে সাদৃশ্য যেমন সুস্পষ্ট, আবার উভয়ের মধ্যে দূরত্ ও ব্যবধানও অনেক বড়। উভয়টি যেমন একে অপরের খুবই কাছাকাছি, আবার অনেক দূরেও । আপনি প্রতিদিনকার জীবনচিত্রে এর অনেক উপমা রীতিমতোই লক্ষ করে থাকবেন । তবুও বিষয়টি আরেকটু খোলাসা করার জন্য আমি এর দুটি উপমা পেশ করছি। আপনি মাটির তৈরি নানা রঙের ফল দেখেছেন নিশ্চয় । দেখতে কিন্তু ওসব ফল একেবারে প্রকৃত ফলের মতোই মনে হয়। অথচ এর বাহ্যিকরূপ আর প্রকৃতরূপের মধ্যে আসমান-জমিন ব্যবধান । বৃক্ষশাখায় উৎপাদিত আমই ভিন্ন হলেও এতে না আছে স্বাদ, না আছে গন্ধ, না আছে রস, না আছে তারল্য, না আছে আমের কোন বৈশিষ্ট্য । দেখতেই কেবল ওটা আম । তার রঙ ও রপ্গে হয়তো আপনিও তাকে আমই বলবেন। কিন্তু মাটির আম মাটির তৈরি । এই আম কেবল দৃষ্টির শোভা । এটা খাওয়ার জন্য নয়, গন্ধ নেয়ার জন্য নয়, স্বাদ আম্বাদনের জন্যও নয়। আপনি হয়তো জাদুঘরে গিয়েছেন কখনো । সেখানে নিশ্চয় যতসব ভয়ংকর হিংস্র প্রাণীর সমাহার লক্ষ করেছেন । সেখানে কী নেই? বাঘ আছে। হাতি আছে। চিতা আছে। ভল্ুক আছে। তবে কেবল রূপ । হাকীকত নেই। বাহ্যত বাঘ। অথচ ভেতরে তার ভূষি বোঝাই । উপরে বাঘের চামড়ার আস্তরণ । এই বাঘ কেবল ঘর সাজাবার বাঘ । এতে প্রাণও নেই, শক্তি-পার্জা কোনটাই নেই বাঘের । দেখতে অবিকল বাঘ । অথচ তার না আছে বাঘের হুংকার, না আছে বীর্য, না আছে রোষ-রাগ, না আছে বাঘের ব্যাঘ্বরূপ। ড/৬/৬/.9110001109.001)
— Page 19 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.