১৮ তাজা ঈমানের ডাক পুনরায় ঈমানের নতুনতে শাণিত হয়ে উঠেছেন তখন তাদের মাধ্যমেও ইসলামের প্রথম যুগের অনুরূপ ইতিহাস সৃষ্টি হতে শুরু করেছে। তাজা হয়ে উঠেছে আমাদের মৃত ইতিহাস এবং প্রমাণিত হয়েছে, সত্যিই ঈমানে অনেক শক্তি থাকে এবং সেই শক্তি যে কোন যুগেই জাগিয়ে তোলা যায়। এখন পৃথিবীর সবকটি মুসলিম দেশেই ঈমানী ডাকের প্রতিধ্বনি হচ্ছে। তুরঙ্ক, মিসর, হিজায সর্বত্রই ঈমানকে বাড়িয়ে তোলার, শাণিত করার প্রয়াস চলছে এবং সেই প্রয়াস সর্বাধিক জরুরি আমাদের দেশে । প্রয়োজন ঈমানকে নতুন বিশ্বাসে দীপ্ত করে তোলা এবং এই আহ্বানকে সর্বত্রই ছড়িয়ে দেয়া। আবারও বলি, আমাদের পুরাতন ঘুণে খাওয়া ঈমান জীবন পথের সমস্যাবলীর মোকাবিলা করতে অক্ষম ৷ ছোটখাটো সমস্যা হলে দুর্বল ঈমানের পক্ষে সেটা জয় করা সম্ভব হয়। কিন্তু কঠিন ও অসম পরিস্থিতিকে জয় করার জন্যে প্রয়োজন প্রত্যয়কঠিন বজ্ব ঈমান। যে ঈমানের বল ও শক্তি হবে সকল বস্তু শক্তির উর্ধে । বিশ্বময় মুসলমানরা এখন কঠিনতর অবস্থার শিকার । সে কারণে আমাদের ঈমান ও অসন্তব সতেজ ও দীপ্ত হতে হবে । আমাদের জীবনে আনতে হবে বিপ্লবী পরিবর্তন । ইসলামের প্রথম যুগের মুসলমানদের বিশ্বাস, চেতনা ও প্রেরণায় গড়ে তুলতে হবে আমাদের ঈমান, বিশ্বাস ও জীবন । অবস্থার পরিবর্তন আর পরিস্থিতি কজায় আনার জন্য এটাই সবচে হয় বড় প্রয়োজন এবং এটাই কেবল বাকি। ড/৬/৬/.911001109.00])
— صفحة ١٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.