১৬ তাজা ঈমানের ডাক আজ মুসলমানদের কাছে অর্থ-বিত্ত, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি কোনটিরই অভাব নেই। যার অভাব, যে কারণে মানুষের দৃষ্টি বদলে গেছে এবং যে কারণে চলমান পৃথিবীর দৃষ্টিতে মুসলমানদের কোনই মূল্য নেই তা হলো-ঈমানের সজীবতার অভাব, নতুনত্ের অভাব । প্রাণ ও সতেজতা নেই ঈমানে এবং এই অভাব কিংবা শূন্যতার প্রভাব তখন থেকেই প্রকাশ পেতে শুরু করেছে, যখন মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। তারা জাকজমকের সাথে রাজত্ত করতো তখন । বনু উমায়্যার শাসনামলের কথা । প্রশাসনের পক্ষ থেকে এক অমুসলিম করদাতা রাজ্যে কর আদায় করতে গিয়েছে সরকারি তহসিলদার । এবং এই প্রথমবার ইসলামী রাষ্ট্রের কর আদায়কারী কর্মকর্তা সরকারি শান-শওকত অবস্থা-ব্যবস্থাসহ কোন রাষ্ট্রে কর আদায় করতে যায় । তাদের এই অফিসারসুলভ বেশ-ভূষা দেখে সে এলাকার শাসক বলল, আল্লাহর সেই বান্দারা কোথায়, যারা এর আগে কর আদায় করতে আসত? যারা ঘাসের তৈরি মোটা পোশাক পরিধান করতো । যাদের মুখ থেকে ক্ষুধা-তৃষ্তা আর পরিধেয় থেকে দারিদ্র্য ঠিকরে পড়তো । তাকে জানানো হলো, তারা তো প্রথম যুগের মুসলমান ৷ সেই পুরানা যুগের মুসলমান এখন কোথায় পাবেন? তখন সে এলাকার শাসক বলল, তাহলে আমরা এক পয়সাও কর দেব না। এত দিন তো আমরা তাদের ভয়ে যাকাত দিতাম । তারা এসে যখন বলতেন, আল্লাহর বান্দারা! আল্লাহ যা দিতে বলেছেন তা দিয়ে দাও। তখন আমরা তাদের কথা ফিরিয়ে দিতে পারতাম না। ভয় হতো । কিন্তু তোমাদের তো ভয় করার কোন কারণ নেই৷ আমরা কর দেব না। এখন তোমরা যা পার কর গিয়ে। তরতাজা ঈমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন আজ পৃথিবীতে সবচেয়ে বড় প্রয়োজন হলো তরতাজা ঈমানের । যে ঈমান মানুষের পূর্ণ জীবন ও কর্মকে নিয়ন্ত্রণ করবে । নিজের অনুগত করে নেবে । সেই ঈমান আজ কোথাও নেই৷ এর বাইরে সবই আছে। ইউরোপের কারখানাগুলো দেখুন! মানুষের যা প্রয়োজন তা তো পুরোপুরি তৈরি হচ্ছেই- এমনকি যার কোনই প্রয়োজন নেই তাও তৈরি হচ্ছে। অতঃপর যার যেটা প্রয়োজন বাজার থেকে সংগ্রহ করে নিচ্ছে। কিন্তু ইউরোপের কারখানা যেটা তৈরি করতে পারে না ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।