তাজা ঈমানের ডাক ১৫ তীবুতে নিয়ে এলেন, গোসল করালেন এবং কালিমা পড়িয়ে মুসলমান করে নিলেন । ইসলাম গ্রহণের পর সে দুই রাকাত নামায আদায় করল । তারপর ফিরে এলো যুদ্ধের ময়দানে এবং অত্যন্ত বীরত্ব ও সাহসের সাথে যুদ্ধ করতে শুরু করল আল্লাহর পথে । অবশেষে শাহাদাতবরণ করল । এই হলো নতুন ঈমানের আকর্ষণ, তাজা ঈমানের উষ্ণতা । হযরত খালিদ রণাঙ্গন থেকে এক শক্রকে ধরে এনে ইসলামের খাদেম বানিয়ে দিলেন। আর সেও ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গেই ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আমাদের আহ্বান বন্ধুরা! আমরা মূলত এই ঈমানের প্রতিই ডাকছি। আমাদের আহ্বান ঈমানের এই শক্তি অর্জনের প্রতি । আমরা বলি, আমাদের এমন ঈমান সৃষ্টি করতে হবে, যাতে আমোদিত হতে পারেন । ফুলে যদি সুগন্ধি থাকে তাহলে তা অনুভূত হবেই । আগুনের উষ্ণতা সহজেই ধরা পড়ে । অনুরূপভাবে আমাদের ঈমানে যদি সুবাস থাকে, উষ্ণতা থাকে তাহলে অন্যেরা এর দ্বারা অবশ্যই প্রভাবিত হবে । আমাদের ঈমান যদি সুবাস না ছড়ায়, অগ্নি বিচ্ছুরণ না করে তাহলে অন্যদের প্রতি অভিযোগ করে কী লাভ হবে। হিমসে মুসলমানদের জয় হলো । সেখানে কর আদায় করা হলো । ইসলামী শাসন ব্যবস্থা চালু হলো । কিন্তু তার অল্প ক'দিন পরই সমকালীন খলীফা আদেশ পাঠালেন, হিমস ছেড়ে অন্যত্র চলে যাও। হিমসের শাসনকর্তা যখন খলীফার নির্দেশে হিমস ছাড়ছেন, তখন একটি পাই পাই করে হিসাব করে আদায়কৃত করের টাকা ফেরত দিয়েছেন। এ ছিল তার ঈমান। তখন হিমসের ইহুদী-খৃষ্টানরা এদ্বারা তার ঈমানের গন্ধ পেল। সুবাসিত ঈমানের গন্ধে তারা এতটা মোহিত হল- মুসলমানগণ যখন হিমস ছাড়ছিলেন তখন ইহুদী-খৃস্টান কাদছিল আর বিদায় জানাচ্ছিল। তাদের জন্য মঙ্গল কামনা করে দু'আ করছিল । বলছিল, আল্লাহ তোমাদেরকে পুনরায় ফিরিয়ে আনুন । আজ মূলত প্রয়োজন এই ঈমান, এই ঈমানী শক্তি। অর্থ নয়, আত্মিক শক্তি ও চারিত্রিক বড়ত্ব। তাহলেই অন্যেরা আমাদের ঈমানের সুরভিত গন্ধে আলোড়িত হবে । ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।