আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তাজা ঈমানের ডাক ১৩ আছে। সাহাবী সতীর্থ বন্ধুকে খুজতে বেরুলেন । খুঁজতে খুঁজতে রণাঙ্গনের এক স্থানে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেলেন এবং ছুটে গেলেন কাছে। তখন তার একেবারে শেষ সময় । কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল (সা.) আপনার অবস্থা জানতে চেয়েছেন । সাহাবী উত্তর দিলেন, নবীজীকে আমার সালাম বলো আর বলো, আমি বেহেশতের সুগন্ধি পাচ্ছি। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা (র)। জীবন-সায়াহে উপনীত । অসুস্থ । খুব কষ্ট হচ্ছে। পাশেই উপবিষ্ট জীবনসঙ্গিনী। স্বামীর কষ্ট দেখে তার মুখ থেকে অজ্ঞাতে বেরিয়ে এল, “আহ্‌ কী কষ্ট! যখন হযরত আবু হুরায়রার জ্ঞান ফিরল তখন তিনি বললেন, কি বলছো? ওয়া কারাবাহ্‌! আহ্‌, কী কষ্ট!” না, না! বরং বল-__ 4:৮১ 1১-৮৮ 2৮9 ৩511১5০১০৮১ ১০৮৮। “আহা! কী আনন্দের সময়; আহা! কী আনন্দের সময় । কাল মিলিত হবো বন্ধুদের সাথে; মুহাম্মদ সা.) এবং তার দলের সাথে ।” অর্থাৎ দেখা জিনিসের প্রতি আমাদের বিশ্বাস যেমন দৃঢ় ও কঠিন, দ্বীন ও ইসলামের হাকীকতের প্রতি তাদের ঈমান ছিল ঠিক তেমনই দৃঢ় ও কঠিন। কারণ, তাদের ঈমান ছিল নয়া, তাজা এবং প্রাণবন্ত । আর যেকোন নতুন জিনিসের মধ্যেই এক ধরনের শক্তি, সজীবতা ও প্রাণময়তা থাকে । হযরত আবু যর গিফারীর রো.) ঘটনা হযরত আবু যর গিফারী (রা.) নবীজীর খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছেন। তখন তার মধ্যে সত্যের প্রকাশ ও ঘোষণা দানের প্রেরণা উলে উঠল । অথচ তখন এটা ইসলাম দুশমনদের দৃষ্টিতে এক বিরাট বড় অপরাধ! হযরত আবু যর (রা.) তাদের মধ্যে দীড়িয়েই সুউচ্চ স্বরে বুলন্দ কণ্ঠে “কালিমা' উচ্চারণ করলেন । কাফের-বেঈমানরা চার দিক থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ল! প্রহার করল নির্মমভাবে । কিন্তু হযরত আবু যর (রা.) সেই আঘাতে নির্মম নির্যাতনে এমন অলৌকিক অনিবচনীয় স্বাদ ও পুলক অনুভব করলেন- যার টানে দ্বিতীয় দিন গিয়ে পুনরায় হাজির হলেন সেখানে । প্রহৃত হলেন, নির্যাতিত হলেন পুনর্বার ৷ মূলত এই ছিল ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।