১২ তাজা ঈমানের ডাক তাদের বিশ্বাস ছিল, যদি পৃথিবীর সবগুলো তলোয়ার একটির পর একটি আমাদের গর্দান উড়াতে পারবে না। আর যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমাদের গর্দান উড়াবার জন্যে তলোয়ারের একটি আঘাতই যথেষ্ট । নতুন এই ঈমান গরিব আরবদের অন্তর থেকে দুর্বলতা ও অসহায়ত্রে সকল অনুভূতি ও আশংকাবোধকে বেঁটিয়ে তাড়াল। তারা বলীয়ান হয়ে উঠল ঈমানের বলে। তাই তাদের দূত যখন ইরানের রাজদরবারে হাজির হলো তখন তার তলোয়ারের বুকটা ভাঙ্গনের শিকার তার ঘোড়া নেহাৎ ছোট্ট । কিন্তু তার ঈমান অনলতপ্ত। অগ্নিদীপ্ত ঈমানের বলেই তিনি নিজেকে সকল শক্তির উপরে তুলে ধরতে পেরেছিলেন। যে কারণে, ইরানের রুস্তম পাহ্লোয়ান পর্যন্ত কেপে উঠেছিল । ইরানী শাহী দরবারের সকলেই নিজের সম্পর্কে আশংকাবোধ করতে শুরু করেছিল। সকল দরবারীর ভেতরই প্রচণ্ড ঝড় বইছিল তখন । মূলত এই নতুন ঈমানের শক্তিতেই এই যোদ্ধা-দূত প্রচণ্ড বীরত্ব ও শংকাহীন ভঙ্গিতে দরবারের কালিন মাড়িয়ে ঘোড়ায় চড়ে সিংহাসনের সন্নিকটে চলে গিয়েছিলেন । স্বীয় বর্শাটি গেড়ে দিয়েছিলেন শাহী তখতে। প্রকৃত ঈমান এই ঈমানের পার্থক্যের কারণেই দেখা গেছে, হযরত (সা.)-এর আবির্ভাব কালে পৃথিবীতে নামায ছিল। কিন্তু তাতে আত্মবিশ্বাস-ভীতি ও প্রীতি এবং খুশু ও খুযুর স্পর্শ ছিল না। হজ্জ ছিল। তবে তাতে রূহ ছিল না। ছিল নিষ্প্রাণ আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু যখন মানুষ হযরত (সো.)-এর প্রতি বিশ্বাস স্থাপন করল, তার ডাকে সাড়া দিল তখন তাদের মধ্যে এমন ঈমান সৃষ্টি হলো, শুধু হজ্জ ও নামাযের সময়-ই নয়, বরং অন্য সময়ও তাদের ওপর হজ্জ ও নামাযের অবস্থা ছেয়ে থাকতো । মনে হতো সারাক্ষণ তীদের দৃষ্টিতে ভেসে বেড়াচ্ছে আল্লাহ ও আখিরাত । এই দুনিয়াতে বসেই তারা বেহেশতের সুগন্ধি পর্যন্ত পেতে শুরু করেন । ঈমানের সে এক বিস্ময়কর জীবন্ত চিত্র । এক সাহাবীর কথা এক যুদ্ধের ঘটনা । হযরত রাসূলুল্লাহ সা.) যুদ্ধের ময়দানে এক সাহাবীকে বললেন, অমুকের একটু খোজ নিয়ে দেখ তো! একটু দেখে এসো সে কেমন ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।