তাজা ঈমানের ডাক ১১ এর মূল কারণ কী? আসল কারণ হলো, দুনিয়ার জীবন ও সম্পদের মোহে তারা ছিল অন্ধ । পার্থিব জীবনের যে কোন শংকাই তাদেরকে অস্থির ও বিচলিত করে তুলতো। অথচ পরকাল সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না। তাই পরকাল সম্পর্কে তাদের কোন ভয় ও আশংকা ছিল না। সে সম্পর্কে ছিল তারা সম্পূর্ণ উদাসীন । রাসূলুল্লাহ সো.)-এর যুগে বিভিন্ন মাযহাব ও ধর্ম-মতের প্রচলন ছিল। তারাও নিজেদের ঈমানদার বলে দাবি করতো! কিন্তু তাদের ঈমান ও বিশ্বাস এত দুর্বল ও অসহায় ছিল, কল্পিত ও চিন্তাপ্রসৃত অসার কার্যক্রম ও কুসংস্কারের পর্যন্ত মোকাবিলা করতে পারতো না। ঈমান তাদেরকে তাদের পছন্দের অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারতো না । সারকথা হলো, তাদের মধ্যে দ্বীন ছিল, ধর্ম ছিল। কিন্তু এত অসহায়, শক্তিহীন ও নিম্প্রাণ যে, সামান্য কোন দুর্ঘটনার পর্যন্ত মোকাবিলা করতে পারত না। অথচ আল্লাহর রাসূল (সা.) যে দ্বীনের পয়গাম নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দ্বীনের অনুসারীদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের ঈমান ছিল বলিষ্ঠ-শক্তিমান। তারা এই পার্থিব জীবনের চেয়ে পরকালের জীবনকে অধিক প্রাধান্য দিতেন । তাদের চিন্তাজুড়ে সর্বদা বিরাজ করত পরকাল ভাবনা! তাদের ঈমান ও বিশ্বাস তাদের জন্য অনেক বড় বড় ত্যাগ ও কুরবানীর পথকে সহজ করে দিয়েছিল । দ্বীনের প্রকৃত আহ্বানের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস ছিল পর্বতসম দৃঢ় । তাদের ঈমান ছিল সদা তাজা ও প্রাণময়। অন্য ধর্মাবলম্বীদের ঠিকাদার আর এই ঈমানদারদের মধ্যে পার্থক্য ছিল এমন- যেমন ফটো আর জীবন্ত মানুষের মধ্যে পার্থক্য হয়। আগুন আর আগুনের ছবির পার্থক্যের মত পার্থক্য ছিল উভয় শ্রেণীর ঈমান ও বিশ্বাসের । নতুন এই বিশ্বাস, নয়া এই ঈমান সাহাবায়ে কেরামের (রা.) ধমনীতে এমন অগ্নিশিখা প্রজ্ব্বলিত করেছিল- যারাই তাদের প্রতিরোধে নেমেছে, এই বিশ্বাস ও ঈমান থেকে বঞ্চিৎ যে শক্তিই তাদের সম্মুখে এসে দীড়িয়েছে মোমের তৈরি চিত্রের মতো গলে পড়ে গেছে। মাটির সাথে মিশে গেছে। কারণ, তাদের তলোয়ারে লোহার উষ্ণতা ছিল না- ছিল ঈমানের অগ্নি-পরশ। ক্ষুধা-তৃষ্ায় কাতর, ছেঁড়া বন্ত্রে আবৃত সেই মুজাহিদগণ অস্ত্রের বলে লড়তেন না, তারা লড়তেন ঈমানের বলে । তাদের সামনে এ কারণেই বেঈমানরা দাড়াতে পারতো না বেশিক্ষণ । ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।