আবুল হাসান আলী নদভী রহঃ — taja imaner dak
/ ৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১০ তাজা ঈমানের ডাক সাফা পর্বতে দাওয়াতের সূচনা আল্লাহ তাআলা হুযূর আকরাম (সা.)কে যখন রাসূল নির্বাচন করলেন তখন আরবদের মধ্যে একটি রেওয়াজ ছিল । যদি কখনো এক কবিলা অন্য কবিলার ওপর হামলা চালাত, আক্রমণ করত তাহলে আক্রান্ত কবিলার কোন সদস্য আগন্তুক এই বাহিনীকে দেখার সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে পর্বতে আরোহণ করতো এবং একেবারে উলঙ্গ হয়ে উচ্চৈঃস্বরে শক্রর আগমনবার্তী ঘোষণা করতো । তাই তাকে আরবরা (১৮:| ১১-২|) 'নাঙা সতর্ককারী” বা স্পষ্ট ভীতি প্রদর্শক বলতো । তার এই কাণ্ডের অর্থ হতো- শক্র একেবারে মাথার ওপর এসে পড়েছে । সুতরাং যে যে অবস্থায় আছ সেই অবস্থাতেই প্রতিরোধের জন্য চলে আস। আরবদের এই নিয়ম অনুযায়ী হযরত (সা.) একদিন এক পাহাড়ে আরোহণ করলেন । এবং স্বকষ্ঠে ঘোষণা করলেন “আনান-নাধীরুল উরয়ান”, আমি স্পষ্ট ভীতি প্রদর্শক । মক্কাবাসীরা হযরতকে (সা.) জানতো! হযরতের সততা ও সত্যবাদিতা সব কিছুই ছিল তাদের মুখে মুখে । তাই হযরতের মুখে এই আহ্বান শোনার সঙ্গে সঙ্গেই তারা পাহাড়ের পাদদেশে সমবেত হলো । তারা এই ডাকে সাড়া দিতে এক বিন্দু দেরি করেনি। কারণ তারা হযরতের এই আহ্বানকে নিশিত কোন বিপদ-ঘন্টা মনে করে নিয়েছিল। তারা ভেবেছিল, কোন শত্রু হয়তো হামলা করবে আমাদের ওপর এবং হযরত মুহাম্মদ আমাদেরকে সেই সংবাদ-ই হয়তো দেবেন । অতঃপর হযরত মুহাম্মদ (সা.) বললেন, “আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের পশ্চাতে শক্র লুকিয়ে আছে, তোমরা তাদের দেখতে পাচ্ছ না। আমি যেহেতু পাহাড়ের উপরে দাড়ানো, তাই দেখতে পাচ্ছি। তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তারা তখন সকলেই এককণ্ঠে বলল ঃ নিঃসন্দেহে আমরা আপনার কথাকে বিশ্বাস করব । তারপর তিনি তাদের উদ্দেশে বললেন, আল্লাহ্‌র পক্ষ থেকে তোমাদেরকে শাস্তিদানের জন্যে আযাবের ফিরিশতাদের বিরাট বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, তারা বরং মাথার উপর দাড়ানো ৷ তোমরা যদি আমার কথা শোন তাহলে এই ভয়াবহ বিপদ থেকে বাচতে পারবে ।' একথা শুনতেই তাদের ভয়-শংকা সব কেটে গেল মুহুর্তে । তারা এখানে এসে যেন ঠকে গেছে এমন ভাব দেখিয়ে বলতে লাগল ঃ আপনি এই কথা বলার জন্য আমাদের ডেকেছেন? এ কি কোন কথা হলো? ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।