আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৯৫ ০০১। ঠ৪ ০4581১81৯০3 174৮ 155৭ 0৪৯ এ ১০৪ এ ০৫২৯ ১০০ ০০৫5১ ৫৭ 0১525 ০৮5 ০০ ০৯৮ ০4১৮৭ ৮ 08 ৫৯ এও ১ ২৬৪ 585 043 ০১8 এ 039০৪ 3 ৪০3৯৪ “তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্ম করবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে অঙ্গীকার করেছেন যে, তাদেরকে ধরাপৃষ্ঠে রাষ্ট্রশাসক বানাবেন, যেমন বানিয়েছিলেন তাদের পূর্ববর্তী লোকদের। আর তাদের দীনকে করবেন সুদৃঢ়-মজবুত, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। ভয়-ভীতির পর তিনি তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমার উপাসনা করবে; আমার সাথে অন্য কাউকে শরীক করবে না। অনন্তর যারা কুফরী করবে, তারাই হবে পাপাচারী-ফাসিক।' (সূরা আন-নূর : ৫৫) আস্ষিয়ায়ে কিরামের সত্যবাদী নায়েব ও প্রতিনিধি এবং হক্কানী আলেমগণ, যারা আল্লাহর দীনের স্বভাব-চাহিদা সর্ম্পকে জ্ঞাত থাকেন, তারা একে কোথাও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রথমে সেখানকার মাটিকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন ও সমতল করেন। তারা শিরক ও অজ্ঞতার শেকড় ও মুলগুলো (চাই প্রাচীন পৌত্ুলিকতার নতুন সংস্করণ হোক কিংবা জাতীয় ও স্থানীয় প্রভাবের পরিণতিই হোক) খুঁজে খুঁজে বের করেন এবং তার এক একটি খুঁড়ে খুঁড়ে উপড়ে ফেলেন । সেই সাথে মাটিকে সম্পূর্ণরূপে ওলটপালট করে দেন। এ কাজে তাদের যতই বিলম্ব হোক এবং যত কষ্ট-যাতনা ভোগ করতে হোক না কেন। তারা সে ফসল ঘরে তুলতে কখনও তড়িঘড়ি ও অধৈর্যের সঙ্গে কাজ করেন না। শিরক (নোনা রূপে) মানব জাতির সবচেয়ে ভয়াবহ ও পুরনো রোগ । তা আল্লাহর কুদরতের আত্মমর্যাদাোবোধ এবং ক্রোধানল প্রজ্ববলিত করা ছাড়াও বান্দাদের আত্মিক, চারিত্রিক, সভ্যতা-সাংস্কৃতিক উন্নতির পথে বিরাট বড় অন্তরায়। এই শিরক মানুষের শক্তি-ক্ষমতার গলা টিপে ধরে। তাদের যোগ্যতাসমূহকে খুন করে। একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলার উপর তার আস্থা, আত্মবিশ্বাস ও আত্মপরিচয়ের যবনিকাপাত ঘটায়। সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান সর্বজ্ঞ, সর্বোত্তম দয়ালু ও দাতা, মার্জনাকারী ও মহব্বতকারী আল্লাহর নিরাপদ ও কঠোর নিরাপত্তা ও নিশ্চিন্ত আশ্রয় থেকে বের করে দেয়। তার অফুরন্ত গুণাবলি, অবিনশ্বর ধনভাগ্ারের কল্যাণ থেকে বঞ্চিত করে । আশ্রয় গ্রহণে বাধ্য করে দুর্বল-অক্ষম, নিঃ্ব- অসহায়, দৈন্য-নগণ্য সৃষ্টিজীবের ছায়াতলে । যাদের ঝোলায় কিছুই নেই। ড/্৮্.9110001119.001

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।