আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৫ ০:88 46৮61৮44290 -//০১54৮9১১5০/৮৯ কোনও স্মারক শ্রন্থে তার এ অসুস্থতা ও মৃত্যুর ঘটনার বিশদ বিবরণ পাওয়া যায় না। অধম লেখকের জন্য বড় গৌরব ও কৃতজ্ঞের বিষয় হল, এ ব্যাপারে যতখানি ধারণা ও বিবরণ পাওয়া যায়, তার একমাত্র মাধ্যম রায়বেরেলীর সাদাত হাসানী কুতবী এবং আলামুল্লাহ বংশেরই এক বিশিষ্ট _ব্যক্তিত্‌ সাইয়িদ মুহাম্মদ নুমান হাসানীর রচনাবলি, যা এ বংশেরই অপর এক বুযুর্গ ও বিখ্যাত ব্যক্তিত্‌ হযরত শাহ সাইয়িদ আবু সাঈদ (র)-এর নামে শাহ সাহেবের ইন্তিকালের পরপরই দিল্লী থেকে লিখেছিলেন । লেখক হযরত সাইয়িদ নুমান ছিলেন মহান মুজাহিদ হযরত সাইয়িদ আহমদ শহীদ (র)- এর আপন চাচা । যার উদ্দেশ্যে লেখা, তিনি (হযরত শাহ সাইয়িদ আবু সাইদ (র)) ছিলেন হযরত সাইয়িদ সাহেবের আপন নানা । আর হযরত শাহ আবু সাঈদ (র) ছিলেন শাহ সাহেবের খাছ সঙ্গী ও মুরীদগণের একজন। যার নামে স্বয়ং শাহ সাহেবের একাধিক চিঠিপত্র রয়েছে। উক্ত চিঠিপত্র হুবহু পত্রসমগ “মাকতুবুল মা'আরিফ' থেকে উদ্ধৃত করা হচ্ছে। “বিসমিহী সুবহানাহু তা“আলা! সকল প্রশংসা আল্লাহর, তার অফুরন্ত নেয়ামতরাজি ও নিয়তির উপর সন্তুষ্ট থাকার এবং সকল বিপদ-আপদে ধৈর্য ধারণের তাওফীক লাভের ওপর । অসংখ্য দরূদ-সালাম বর্ষিত হোক শোকরগুযারদের সরদার, অনন্য অন্তুষ্ট চিত্ত, ধৈর্যশীলদের দিশারী, পাপীদের সুপারিশকারী এবং উভয় জগতের রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সে) এবং তার পুতঃপবিত্র সঙ্গী-সাথীদের প্রতি আর তার উত্তরাধিকারী মজবুত উলামায়ে কিরাম ও মুর্শিদ ওয়ালীআল্লাহর উপর কিয়ামত পর্যন্ত । . পরকথা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, কারামাতওয়ালাদের অনুসৃত নেতা, সমকালীন আরিফদের পথপ্রদর্শক, বিশ্ব আউলিয়াদের শিরোমণি, যুগশ্রেষ্ঠ কুতুব, বিজ্ঞজনদের প্রিয়পাত্র, আমাদের সরদার ও মুর্শিদ শাহ ওয়ালীউল্লাহ ফারুকী বারো শতকের মুজাদ্দিদ (রা)-এর অন্তিম যাত্রার বিবরণ যদি যুগের ডায়েরীতে মুদ্রিত হয়, তাহলে আমরা নিঃস্ব অসহায়দের মত হয়ে যাব। ক ৭২২২ র্‌ ২৯৯ ৬২৪ ৬" ফখ৮্.9110001119.001)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।