হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৭৯ হন এবং আধ্যাত্মিকতায় আত্মনিয়োগ করেন। বিশেষতঃ নকশেবন্দিয়া মাশায়িখের তরীকায় অর্জন করেন তাওয়াজ্ছুহ ও তালকীন। পিতাই তাকে আদাবে তরীকতের একাংশ শিক্ষা দেন এবং বুযুর্গির খিরকা (বিশেষ পোশাক) পরিধান করান। শাহ সাহেবের বয়স যখন সতের বছর, তখন হযরত আবদুর রহীম সাহেব এই দুনিয়া থেকে বিদায় নেন। তিনি মৃত্যুশব্যায় তাকে বায়'আত ও ইরশাদের অনুমতি দেন। বারবার বলেন, ০১ ০58৪ “তার হাত আমার হাতেরই মত? । বিবাহ শাহ ওয়ালীউল্লাহ (€র) এর বয়স তখন চৌদ্দ বছর । তার সম্মানিত পিতা তার বিবাহ পড়িয়ে দেন তার মামা শায়খ উবাইদুল্লাহ সিদ্দিকী ফুলতীর কন্যার সঙ্গে । শ্বশুরবাড়ির লোকজন সুযোগ চাইলে শাহ আবদুর রহীম সাহেব অপারগতা প্রকাশ করে বলেন, এতেই মঙ্গল আছে। আর পরবর্তীকালের একের পর এক বংশীয় ঘটনাপ্রবাহ প্রমাণ করে দিয়েছে যে, সে সময় যদি বিয়ে সম্পন্ন না হত, তাহলে এই বিয়ে দীর্ঘদিনের জন্য স্থগিত রাখতে হত। এই স্ত্রীর গর্ভেই তার বড় ছেলে শায়খ মুহাম্মদ জন্মগ্রহণ করেন। যিনি স্বয়ং তার. কাছে শিক্ষা লাভ করেন। শাহ সাহেব তার জন্য একটি প্রাথমিক পুস্তিকাও রচনা করেছিলেন। শায়খ মুহাম্মদ ছিলেন কারী এবং শামায়েলে তিরমিবীর সবকে শাহ আবদুল আযীয (র)-এর সহপাঠী । শাহ সাহেবের মৃত্যুর পর তিনি বড়হানা গ্রামে স্থানান্তরিত হয়ে যান। দীর্ঘদিন সেখানেই অবস্থান করে ১২০৮ হিজরীতে ইন্তিকাল করেন। তাকে মুহাম্মদ উপনামে ডাকা হত এ কারণেই । শায়খ মুহাম্মদের দুই পুত্রের বর্ণনা স্বাকালাতে তরীকতের আলোচনায় পাওয়া যায়, যারা তার সঙ্গেই সমাহিত হয়েছেন। কিন্তু বই-পুস্তকে তাদেরকে ০৪২] ৮৮৪১০ (নিঃসন্তান) লেখা হয়েছে। হযরত শাহ আবদুল আবী (র) হযরত শাহ আবু সাঈদ র্ায়বেরেলীর নামে তিনটি পত্রে বুযুর্গ ভাই শায়খ মুহাম্মদ ইবনে শাহ ওয়ালীউল্লাহ (র) কে সালাম জানিয়েছেন। তাতে কোথাও বুযুর্গ ভাই শায়খ জানিয়েছেন। এসব চিঠিতে ভাইদের পরস্পর হৃদ্যতা ও সুসম্পর্কের অনুমান করা যায়। ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।