নক্দুল নসূছ, খাওয়াছে আসমা ও আয়াত সম্পর্কে সে রচনাসমণ্ধ, যা এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট এবং আল ফাওয়ায়িদুল মিয়াহ ইত্যাদি। মুহতারাম আব্বাজান কয়েকবার এসব খাওয়াছ ও ফাওয়ায়েদের অনুমতি দেন। চিকিৎসা শাস্ত্রে মুজিয, দর্শন শাস্ত্রে শরহে হিদায়াতুল হিকমাহ প্রভৃতি, মাঁআনী শাস্ত্রে মুতাওয়ালের সিংহভাগ, মুখতাছারুল মা'আনীর মোল্লা যাদাহ রচিত টীকা সংযুক্ত অংশ । আর গণিত শাস্ত্রে কিছু ক্ষুদ্র পুস্তিকা। শাহ সাহেবের এসব পাঠ্যসূচীতে তার সম্মানিত পিতা ও প্রকৃত উত্তাদ শাহ আবদুর রহীম সাহেবের ইজতিহাদ এবং নির্বাচনেরও দখল ছিল। সপ্তম হিজরী থেকে ভারতবর্ষে সে পাঠ্যসূচী প্রচলিত ছিল, যার মধ্যে নবম হিজরী শতকের শেষভাগে শায়খ আবদুল্লাহ ও শায়খ আবীযুল্লাহ মুলতান থেকে দিল্লী আগমনের প্রেক্ষিতে ইলমে কালাম, বালাগাত ও মাকুলাতের কিছু কিতাবাদি বৃদ্ধি করা হয়। এরপর দশম হিজরী শতকে আমীর ফাতহুল্লাহর ভারত আগমনের প্রেক্ষাপটে গিয়াসুদ্দীন মানসূর ও মির্যা জানের রচনাবলি পাঠ্যতুক্ত করা হয়। সম্ভবতঃ শাহ আবদুর রহীম সাহেবের বাস্তবপ্রিয়তা এবং নিজের সন্তানের মেধা-মনন অনুপাতে তন্মধ্য থেকে কিছু কিতাবাদি (যার মধ্যে অধিকাংশই বিষয়বস্তর পুনরাবৃত্তি ছিল) পরিত্যাগ করা হয়। যেমন- নাহব শাস্ত্রে মিসবাহ, লুব্বুল আলবাব (কাষী বায়যাবী বিরচিত)। কাষী শিহাবুদ্দীন দৌলতাবাদীর ইরশাদ" এর স্থলে ছরফে কাফিয়া ও শরহে জামী পড়ানো হয়। উসূলে ফিকাহ শাস্ত্রে মানার ও তার শরাহ এবং উসূলে বাযদবীর পরিবর্তে হুসামী, তাওবীহ ও তালবীহের কিছু অংশ, তাফসীর শাস্ত্রে কাশশাফ পরিত্যাগ করা হয়। হাদীস শাস্ত্রে মাশারিকুল আনওয়ার" অন্তর্ভুক্ত ছিল না। আরবী সাহিত্যে মাকামাতে হারীরীর ব্যাপক প্রচলন ছিল। কোনও কোনও বুযুর্গের মুখস্থ করার কথাও পাওয়া যায়। কিন্তু শাহ সাহেবের পাঠ্যসূচীতে তা পরিলক্ষিত হয় না। সম্ভবতঃ তনুধ্যে অনেক কিতাবাদিই বারো শতকের শুরু পর্যন্ত অনেক শিক্ষাকেন্দ্রে পরিত্যক্ত হয়ে গেছে। বলাবাহুল্য যে, বারো হিজরী শতকে উত্তাদুল উলামা মোল্লা নিযামুদ্দীন এবং যিনি শাহ সাহেবের পনের বছর পূর্বে ইন্তিকাল করেছেন -এই পাঠ্যসূচীতে অনেক বড় পরিবর্তন আনেন। বিশেষতঃ ছরফ, নাহব, তর্কবিদ্যা, দর্শন, গণিত, বালাগাত এবং কালাম শাস্ত্রে বু সংখ্যক কিতাবাদি বৃদ্ধি করেন। যাতে আরও কিছু পরিবর্ধনের পর (যা তার ছাত্র এবং ছাত্রের ছাত্রদের ডখ্৮্.9110001119.001
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।