আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত জীবন চরিত জন্ম শাহ সাহেব (র)-এর জন্ম হয়েছে 8 শাওয়াল ১১১৪ হিজরী সালে সূর্যোদয়ের সময় আপন নানীবাড়ি ছোট গ্রাম ফুলতে (বর্তমান মুযাফফর নগরে)। জন্ম তারিখ আধীমুদ্দীন (আল-জুষউল লাতীফ : ২) থেকে চয়িত। শাহ সাহেবের জন্মের সময় তার সম্মানিত পিতা হযরত শাহ আবদুর রহীম সাহেব €ে)-এর বয়স হয়েছিল ষাট বছর। শাহ আবদুর রহীম সাহেবের অনেক শুভসংবাদ লাভ হয়েছিল তার এই পৃণ্যবান সন্তান জন্মের পূর্বে । শাহ আবদুর রহীম সাহেব ঘাট বছর বয়সে প্রথম সহধর্মিনী শায়খ সালাউদ্দীনের মাতার উপস্থিতিতে দ্বিতীয় বিয়ের মনস্থ করেন। এতে অনেক অদৃশ্য ইংগিত ও সুসংবাদ অন্তর্নিহিত ছিল। যখন শায়খ মুহাম্মদ ফুলতী বিষয়টি অবগত হলেন, তখন নিজ কন্যাকে তার সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। হিজরী ১১১৪ এর শুরুতে এই পুণ্যময় আকদ সম্পন্ন হয়। “আল-কাওলুল জামীল' গ্রন্থ থেকে জানা যায়, তার সম্মানিত মায়ের নাম ছিল ফখরুননিসা। তিনি ধর্মীয় জ্ঞানে এত গভীরতার অধিকারী ছিলেন, যার সুযোগ-সৌভাগ্য ও গৌরব খুব কম নারীরই হয়ে থাকে। উক্ত গ্রন্থকার শায়খ মুহাম্মদ আশেক ফুলতী, যিনি তার সহোদর ভ্রাতুষ্পুত্র। আর ঘরের মালিক ঘরের মধ্যকার বিষয় সম্পর্কে অধিক জ্ঞাত। সুতরাং তিনি লিখেন, “শাহ সাহেবের আম্মা তাফসীর-হাদীসের মত শরঈ ইলম ও জ্ঞানের বিদগ্ধ আলিমা, তরীকতের নিয়ম-শৃঙ্খলার সুণীক্ষাপ্রাপ্ত, হাকীকতের রহস্য জ্ঞানের অধিকারী প্রভৃতি সব কারণে বাস্তবেই নারী জাতির জন্য গৌরবের কারণ ও স্বনামে স্বার্থক ছিলেন। জন্মের পূর্বে তার পিতা শাহ আবদুর রহীম স্বপ্রযোগে খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (র)-এর যিয়ারত লাভ করেন। তিনি তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেন এবং বলেন, তার নাম আমার নামে কুতুবুদ্দীন আহমদ রাখবেন। শাহ সাহেব বলেন, আমার জন্মের পর আব্বাজানের একথা স্মরণ ছিল না। তিনি আমার নাম রাখেন ওয়ালীউল্লাহ। কিছুদিন পর উক্ত ঘটনা স্মরণ হলে আমার দ্বিতীয় নাম রাখেন কুতুবুদ্দীন আহমদ । ফখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।