হিজায, ইরাক, ইরান ও তুর্কিস্থান থেকে ভারতবর্ষে আগমন করেছে, তাদের অধিকাংশেরই হিষরত এবং ভারতবর্ষে বসবাসের কারণ ছিল হয়ত নিজ দীন ও ঈমান সংরক্ষণ কিংবা ইজ্জত-সম্মান বাঁচানোর আকুতি। কেননা তারা তাতারীদের আক্রমণের আশঙ্কায় পড়ে গিয়েছিল। এই বিষয়টি পরবর্তী কয়েক প্রজন্মের লোকদের স্মরণ ছিল । তাদেরও এ লজ্জা ছিল। আল্লাহ তাঁঁআলাও এর বরকতে তাদের দীনী অবস্থার উন্নতি দান করেছেন। তারা ছিলেন 19889 ০১৯ ৪19১3 ০৯33৩ ০০1১৯৯319৯৬ (৪8৪ (সুরা আলে ইমরান - ১৮৫) আয়াতে কারীমা-এর উজ্জ্বল নমুনা । অথবা ছিল আল্লাহর রাহে জিহাদ এবং আল্লাহর পথে দাওয়াতের আগ্রহ। সে সময় (সপ্তম হিজরী শতকের পৃথিবীতে) যার সবচেয়ে বড় কার্ষক্ষেত্র ছিল ভারতবর্ষ । এই বিশাল রাজ্যে যাকে উপমহাদেশ বলাই যথার্থ, অনেক অঞ্চল তখনও ইসলামী সাম্রাজ্যের পদানত হয়নি । সেখানে কোথাও কোথাও চলছিল বিভিন্ন শাসক ও রাজাদের শাসন। কখনও কখনও শরীয়তের হুকুম পালন এবং ইসলামী আদর্শ-নিদর্শন প্রকাশেও বাঁধার সৃষ্টি হত। তাদের কেউ কেউ সময় সময় বিদ্বোহও করে. বসত। সব জায়গায় রা্ত্ীয় সৈন্য পৌঁছাও. ছিল কঠিন ব্যাপার। ভারতে বহিরাগত সেসব অভিজাত, সন্তান্ত, সচেতন, সাহসী এবং যুদ্ধ-জিহাদ পিয়াসী আরবী বংশোদ্ভূত গোত্রগুলো এবং তাদের নেতৃত্বাধীন লোকদের জন্য সেসব অঞ্চল জয় করে কেন্দ্রীয় রাজত্ব সমর্পণ করা তাঁদের চেতনা ও সাহসিকতা উপশমের খোরাকও ছিল। ধর্মীয় চেতনায় পরিতৃত্তির মাধ্যম এবং পার্থিব সম্মান ও নেতৃতৃ লাভের উপায়ও ছিল বটে। তাদের সেসব অঞ্চলে ক্ষমতাসীন করে দেওয়া হত। তাদের লোকজনকে বিচারক ও নবাবীর পদে অধিষ্ঠিত করা হত। সুতরাং সেসব আরবী-ইরানী বংশোদ্ভূত গোত্রগুলোর ইতিহাসে অনেক এরূপ ঘটনা পাওয়া যায়, তাদের নেতৃবর্গ ভারতবর্ষের এমন অনেক দৃরাঞ্চল এবং অপরিচিত ও গুরুত্হীন জনপদ জয় করেছেন, যেগুলো সাধারণভাবে সংরক্ষিত রাষ্ট্রসমূহে অন্তর্ভুক্ত হতে পারত না ।১ * এর একটি উপমা প্রধান আমীর সাইয়িদ কুতুবুদ্দীন মুহাম্মদ আল নাদানী (মৃত্যু ৬৭৭ হি.)। যিনি উধ বংশ কুতবী হাসানী গোত্রের স্থপতি এবং সাইয়িদ আহমদ শহীদ (র) এর সম্মানিত পিতামত । তিনি গজনী থেকে সপ্তম হিজরী শতকের শুরুতে শুভাকাঙ্জী, প্রিয়জন, পরিবারবর্ণ এবং গজনীর অভিজাত সম্্ান্ত নেতৃবৃন্দ ও মুজাহিদদের বিশাল এক জামাত নিয়ে দিল্লী শুভাগমন করেন। দিল্লী থেকে ইউরোপ যাওয়ার মনস্থ করেন। প্রথমে কুনৃজ এরপর মাঙ্গপুর ও কাড়হ (যা তৎকালীন সময়ে পৃথক একটি রাষ্ট্রের কেন্দ্রস্থল ছিল) আক্রমণ করেন এবং তার সমস্ত অঞ্চল জয় করে ইসলামী রাজত্ে অন্তর্ভুক্ত করে নেন। ফ/্৮্.9110001179.001
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।