হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিদে দেহলভী ()-এর জীবন উর. ৬৭ চরিত্র, গুণাবলি ও আমলের নিয়মতানত্রিকতা শাহ সাহেব লিখেন, তিনি ছিলেন প্রশংসিত চরিত্র মাধুরী ও উত্তম গুণাবলির আধার । তার মধ্যে বীরত্ব, সাহসিকতা, অন্তর্দৃষ্টি ও আত্মমর্যাদাবোধ ছিল উচ্চ ধরনের । পরকালীন জ্ঞানের মত ইহকালীন জ্ঞানও ছিল পূর্ণাঙ্গরূপে। প্রত্যেক কাজে মিতাচার ও ন্যায়ানুগতা পছন্দ করতেন। দুনিয়াবিমুখতা ও ইবাদত-বন্দেগীতে এত নিমগ্ন ছিলেন না, যা সন্াসবাদ বা বৈরাগ্যতার পর্যায়ে চলে যায়, আবার না এত বেশি উদাসীনতা ও শৈথিল্য ছিল, যা খামখেয়ালী ও আলস্য পর্যন্ত নেমে যায়। পোশীক-আশাকে ছিল না লৌকিকতা। নরম-শক্ত (মোটা-চিকন) যে কাপড়ই পেতেন, ব্যবহার করতেন। তবে এটি ভিন্ন কথা যে, আল্লাহ তা*আলা তাকে সব সময় উন্নত-উৎকৃষ্ট পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাঁআলা তার সকল প্রয়োজন পুরণ করে দিতেন। বাজারে গিয়ে কোনও কিছু ক্রয়ের সুযোগ পাওয়াই ছিল কঠিন। আমীর-উমারা ও ধনাঢ্যদের ঘরে যেতেন না। এ দরজা তিনি একেবারে বন্ধ করে রেখেছিলেন। তবে যদি এ শ্রেণীর কেউ স্বয়ং সাক্ষাৎ করতে আসত, তাহলে তিনি তার সাথে অত্যন্ত হাস্যোজ্ল ও উদারতার সাথে মিলিত হতেন। তাদের যিনি বেশি সম্মানী হতেন, তাকে অদ্ধপ সম্মানই প্রদর্শন করতেন। তারা কেউ উপদেশ শোনার আগ্হ করলে অত্যন্ত ন্ম্রভাবে উপদেশ দিতেন। “সৎকাজের আদেশ ও অসতকাজের নিষেধ'-এর গুরুদায়িত্ আঙ্জাম দিতেন। সর্বদা ইলম ও উলামায়ে কিরামের সম্মান করতেন। মূর্খতা ও মূর্খদের থেকে দূরে থাকতেন । সর্বাবস্থায় সুন্নাতে নববীর অনুসরণ করতেন। সুখের কথা হচ্ছে, গোটা জীবনে সমস্যা ছাড়া অকারণে কখনও জামাতে নামায ছুটেনি। শৈশব-কৈশোর ও যৌবনে কখনও নিষিদ্ধ বিষয়ের প্রতি ধাবিত হননি। প্রয়োজনীয় ব্যাপার থেকে দূরে থাকতেন না। আধুনিক আলেমদের লৌকিকতাপূর্ণ আচার- অনুষ্ঠানের অনুকরণ করতেন না। স্বাধীন ফকীর-দরবেশ ও সূফীদের যেন তেন পোশাক পরতেন না। অনাড়ম্বর জীবন-যাপন করতেন। অকারণে ও অপ্রয়োজনে খণ নিতে পছন্দ করতেন না। যারা আড়ম্করতা ও বিলাসিতার জন্য খণ নিত, তাদের অপছন্দ করতেন। ভর্খসনা করতেন। প্রয়োজনীয় চিকিৎসা হণেও তিনি আগ্রহী ছিলেন। প্রতিদিন এক হাজার বার দরূদ শরীফ, এক হাজার বার নফী-ইছবাতের (আল্লাহ) পাঠের নিয়মিত আমল ছিল। আপন ভাই আবুর রযা মুহাম্মদ -এর ফখ৮্.911000119.001
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।