শাহ আবদুর রহীম সাহেব .'ফাতাওয়ায়ে আলমগীরী” সংকলক আলিম, বাগ্ী, তর্কবিদ ও ফিকহের অধ্যাপক ।.-এ দলের দিকনির্দেশক ও প্রধান ছিলেন শায়খ নিযামুদ্দীন বোরহানপুরী। সম্রাট আওরঙ্গজেব এ প্রকল্পে দু'লাখ রুপিয়া ব্যয় করেছেন। “আছ্-ছাঁকাফাতুল ইসলামিয়াহ ফিল হিন্দু" রচয়িতা গভীর তত্ত্ীনুসন্ধান ও গবেষণার পর এসব সংকলকের নাম লিপিবদ্ধ করেছেন। তাদের সংখ্যা দীড়ায় একুশ জনে। হযরত শাহ আবদুর রহীম সাহেবও ছিলেন এ জামাতের অন্যতম সদস্য । হযরত শাহ ওয়ালীউল্লাহ সাহেব (র) “আনফাসুল আরেফীন' গ্রন্থে লিখেন, সে সময় বাদশা আলমগীর উক্ত কিতাব সংকলন ও বিন্যাসে খুবই যতুবান ছিলেন । মোল্লা নিযাম (সংকলন বোর্ডের চেয়ারম্যান) প্রতিদিন এক পৃষ্ঠা বাদশার সম্মুখে পড়ে শোনাতেন। একদিন তিনি সে অংশে পড়ে শোনান, যা মোল্লা হামিদের দায়িতে ছিল । তিনি একই বিষয়ে দুই কিতাবের পৃথক দুটি বিবরণ উদ্ধৃত করে বিষয়টি. পেঁচিয়ে -ফেলেন। তার বন্ধু শাহ আবদুর রহীম সাহেবের দৃষ্টি যখন সংশ্লিষ্ট স্থানে পড়ল, তখন বিষয়টি ধরা পড়ল। দেখলেন, মৌল্লা হামিদ দুই কিতাবের পৃথক অর্থের বিবরণ একক্রিত করে দিয়েছেন। সুতরাং তিনি পারুলিপির টীকায় আরবীতে লিখে দিলেন, 1১543১০১৮১০ 1২৯ 4৩৪4 ২৪ ০৯১] এঠ 4৫9 0০ বিষয়টি এলোমেলো হয়ে গেছে। সঠিক হচ্ছে এরূপ।” মোল্লা নিষাম মূল পাঠের সঙ্গে আবদুর রহীম সাহেব (র)-এর সংযোজিত টীকাও পড়ে ফেলেন। তিনি তো দ্রুত পড়ছিলেন কিন্তু বাদশা শুনছিলেন গভীর মনোযোগ সহকারে। এখানে এসে বাদশার খটকা লেগে গেল। জিজ্ঞাসা করলেন, এই বাক্য কিসের? মোল্লা নিযাম ঘাবড়ে গেলেন। তিনি লেখাটি মুতালা“আ (পূর্বে পাঠ) করেননি । অনন্তর নিজেকে সামলে নিলে বললেন, আমি এ স্থানটি মুতালা'আ করিনি । আগামী দিন বিস্তারিতভাবে এর মর্ম-ব্যাখ্যা পেশ করব। ঘরে এসে মোল্লা হামিদকে অভিযোগ করে বলেন, আমি বিষয়টি আপনার _ ভরসায় ছেড়ে দিয়েছিলাম । আপনার কারণে আজ আমাকে বাদশার সামনে লজ্জিত হতে হল। মোল্লা হামিদ তাৎক্ষণিক কিছু বললেন না। পরে শাহ সাহেবের কাছে এর অভিযোগ করেন। শাহ সাহেব কিতাব খুলে তাকে দেখালেন, বাক্য চয়নে এলোমেলো ও কিক্ষিপ্ততার সৃষ্টি হয়ে গেছে। এতে কোন কোন সমসাময়িক ও বন্ধুদের ভেতর হিংসা জন্মে। শাহ সাহেব কিছুদিন এ কাজে অংশ নেওয়ার পর সেখান থেকে সরে পড়েন। ফখ৮্.9110001179.001
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।